---Advertisement---
lifezone nursing home

Malaysian Restaurant Closed: বাসি খাবার বিক্রির চেষ্টা, জনপ্রিয় রেস্তোরাঁ বন্ধ করল প্রশাসন

February 7, 2026 5:57 PM
---Advertisement---

মালয়েশিয়ার সেরেম্বানে একটি জনপ্রিয় রেস্তোরাঁকে সাময়িকভাবে বন্ধ করে দিল সে দেশের প্রশাসন। কিন্তু কেন, কী ঘটেছিল সেখানে? সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায়, ওই রেস্তোরাঁর এক কর্মী বেঁচে যাওয়া রান্না করা খাবার ধুয়ে ফের ব্যবহার করার জন্য আলাদা করে রাখছেন। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা শুরু হয় এবং খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনাটি ঘটে সেরেম্বানের একটি শপিং মলের ভিতরে অবস্থিত ওই রেস্তোরাঁর পিছনের অংশে। ভিডিয়োতে দেখা যায়, মটন, চিকেন ও অন্যান্য বিভিন্ন রান্না করা খাবার একটি বেসিনে জল দিয়ে ধুয়ে ট্রেতে সাজানো হচ্ছে। প্রত্যক্ষদর্শী অর্থাৎ যিনি ভিডিয়োটি করেছেন তাঁর কথায়, ওই রেস্তোরাঁর কর্মীকে এই বিষয়ে জিজ্ঞাস করলে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন যে ওই খাবার পুনরায় ব্যবহারের জন্যই আলাদা করে রাখছিলেন তিনি। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই স্বাস্থ্য দফতর দ্রুত তদন্ত শুরু করে। Malaysian Restaurant Closed

তদন্তে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ মেলায় মালয়েশিয়ার ফুড অ্যাক্ট ১৯৮৩ র সেকশন ১১ অনুযায়ী রেস্তোরাঁটিকে ১৪ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁর মালিককে ৭৫০ মালয়েশিয়ান টাকা (RM) জরিমানা করা হয়েছে। স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধনী ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে আবার পরিদর্শন করা হবে।

এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে। অনেকেই খাবারের গুণমান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সঙ্গে কোনও আপস করা হবে না এবং খাদ্য সংক্রান্ত নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবুও রেস্তোরাঁর খাবার নিয়ে এক আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। Malaysian Restaurant Closed


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment