Site icon Hindustan News Point

আমেরিকার হামলার বদলা, জবাবে বাহরিন ও কুয়েতে পাল্টা হামলা ইরানের

Iran

যুদ্ধ থেমেও যেন থামতে চাইছে না। ফের উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম এশিয়া। এবার আমেরিকার হামলার বদলা নিল ইরান। শনিবার দক্ষিণ ইরানে আমেরিকার হামলার পর রবিবার ভোরে পশ্চিম এশিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাল তেহরান। রাত ২টো থেকে হামলা শুরু করে রেভলিউশনারি গার্ড বাহিনী। দুই দেশে ক্ষয়-ক্ষতি হয়েছে অনেক (Iran)।

সূত্রের খবর, শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভাণ্ডারে হামলা চালায় মার্কিন সেনা। আর এই হামলার পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, আমেরিকা আর সংযত থাকতে পারবে না। ইরানে যে কাজ শুরু হয়েছিল, তা সামরিক ভাবে শেষ করতে হবে। তা যদি হয়, ইরান দেশটির আর কোনও অস্তিত্বই থাকবে না (Iran)।

এরপরেই পাল্টা কড়া বিবৃতি দেয় ইরান। এই বিবৃতিতে বলা হয়, ‘‘প্রতিশ্রুতি ও চুক্তি ভঙ্গ করা প্রত্যেক শত্রু পক্ষের একটা বৈশিষ্ট্য। ওরা আমাদের কিছু পদক্ষেপের অজুহাত দিয়ে উপকূলীয় ৫টি ঘাঁটিতে হামলা চালিয়েছে। শত্রুপক্ষের যে কোনও আগ্রাসনের জবাব দেওয়া হবে। গত দু’দিনের মতো যেকোনও ঘাঁটিতে নিশানা করা হলেও কেউ ছাড় পাবে না। নিয়ম ভাঙলে যে কোনও জাহাজের বিরুদ্ধে আগের চেয়েও কঠোর পদক্ষেপ করা হবে।’’

উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেই আমেরিকা ও ইরান ১৪ দফার একটি মউ স্বাক্ষর করেছে। সেই চুক্তিতে ৬০ দিনের সংঘর্ষ বিরতির কথা উল্লেখ আছে। মউ স্বাক্ষরের ২ সপ্তাহ যেতে না যেতেই ফের সংঘর্ষে জড়াল দুই দেশ।

পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায়, ফের শান্তি বিঘ্নিত হচ্ছে। ইরানের নৌ এবং বায়ুসেনা যৌথ ভাবে হামলা চালিয়েছে কুয়েত ও বাহরিনে। কুয়েতের সেনাবাহিনী সেই হামলার কথা নিশ্চিত করেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হচ্ছে তার মাধ্যমে।


Exit mobile version