Site icon Hindustan News Point

Mojtaba Khamenei Health: গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা, ফাঁস আমেরিকার রিপোর্টে

Mojtaba Khamenei Health

একমাসের বেশি সময় হয়ে গেছে দায়িত্ব নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই (Mojtaba Khamenei Health)। কিন্তু এতদিনেও তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। মাঝে মধ্যে তাঁর কিছু বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে শোনানো হচ্ছে। আর অনুপস্থিতি ইতিমধ্যেই বিভিন্ন রকম জল্পনার দানা বেঁধেছে। এরই মাঝে একটি গোয়েন্দার রিপোর্টে উঠে এল তিনি নাকি গুরুতর অসুস্থ। অচেতন অবস্থায় চিকিৎসাধীন। এই মুহূর্তে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থাতে তিনি নেই।

আমেরিকা ও ইজরায়েলের একটি গোপন গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে, তিনি কোম শহরে চিকিৎসাধীন। ৫৬ বছরের মোজতবা, বাবা আলি খামেনেইের মৃত্যুর পর এই পদে বসেন। এই পদের বসার পর থেকেই এখনও পর্যন্ত জনসমক্ষে আসেননি। তাঁর নামে যে বিবৃতি প্রচারিত হয়েছে, তা সরাসরি তাঁর মুখ থেকে শোনা যায়নি। ফলে রহস্য দানা বাঁধছেই।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, হামলায় তিনি পায়ে সামান্য আঘাত পেয়েছিলেন। কিন্তু নতুন রিপোর্টে দাবি করা হচ্ছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং শারীরিক অসুস্থতার কারণে যেকোনও সিদ্ধান্তই তিনি গ্রহণ করতে পারছেন না। তবে কি মোজতবার এই পরিস্থিতি সেই হামলারই ফল? নাকি পরে নতুন করে কোনও শারীরিক জটিলতা তৈরি হয়েছে—তা এখনও স্পষ্ট নয়।

সেই গোয়েন্দা রিপোর্টে আরও বলা হয়েছে, কোম শহরেই আলি খামেনেইয়ের(Mojtaba Khamenei Health) দেহ নাকি শায়িত রাখার প্রস্তুতি চলছে। সেখানে একটি বড় সমাধি তৈরির কাজ শুরু হয়েছে। খামেনেইয়ের কবরের পাশে একাধিক দেহ কবর দেওয়ার ব্যবস্থা থাকবে। ফলে পরিবারের অন্যান্য সদস্যদেরও সেখানে সমাধিস্থ করা হতে পারে।

একদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আমেরিকার মুহুর্মুহু হুঁশিয়ারি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু -সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় হামলা চালিয়ে ধূলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।

অন্যদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত মেটাতে ইরান একটি ১০ দফা প্রস্তাব পাঠিয়েছে। স্থায়ী সমাধান না হলে আপাতত ৪৫ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ার কথাও হচ্ছে। পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে, আর তার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার অসুস্থতা অনিশ্চয়তা বাড়াচ্ছে নতুন করে।


Exit mobile version