আমেরিকার বস্টনের ফেডারেল আদালতের রায়ে স্বস্তিতে অভিভিসার ফি বাতিল করেছে। ১ লক্ষ ডলারের এই ফি-কে আদালত বেআইনি বলেছে। হাজার হাজার দক্ষ অভিবাসী এই রায়ে স্বস্তি পেয়েছেন। এই খবরের মাঝে আরও একটি খবরে অস্বস্তি বাড়ল আমেরিকার। ভিসা বাতিল নিয়ে সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন শিশুদের জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড ‘কিডবিয়া’(Kidbea)-র সহ-প্রতিষ্ঠাতা স্বপ্নিল শ্রীবাস্তব। ভিসা বাতিল করা নিয়ে সরব হন তিনি (US Visa Denied)।
ভিসা বাতিলের কারণ প্রসঙ্গে তিনি সমাজমাধ্যমে লেখেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে আজ আমার ভিসা বাতিল করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, নিজের দেশের সঙ্গে সংযোগের অভাব।”
এর যথাযথ উত্তরও দিয়েছেন মার্কিন মুলুকে থাকা এই ভারতীয়। তিনি বলেন, “ভারতে জন্ম ও বেড়ে ওঠার কারণে তাঁর পারিবারিক ও সাংস্কৃতিক বন্ধন অত্যন্ত গভীর। তাই তাঁর পক্ষে ঠিক বোঝা কঠিন ছিল যে, মার্কিন কর্মকর্তারা তাঁর ভিসার আবেদনে আসলে কী খুঁজছিলেন? আমি আমার দেশের মাটি থেকেই শূন্য থেকে শুরু করেছিলাম।”
অনেকেই তাঁর পোস্টের তলায় কমেন্ট করে লেখেন, তাঁর মধ্যে একজন লেখেন, “বিষয়টি সত্যিই দুর্ভাগ্যজনক। আমার এক বান্ধবী আমেরিকায় চার বছর কাটিয়ে ‘ও-১’ (O1) ভিসা পেয়েছিল, কিন্তু ভারতে ফিরে যাওয়ার পর এই একই কারণে তার ভিসা বাতিল করা হয়। আরও একজন মন্তব্য করেন, “আপনার পরবর্তী আবেদনের জন্য শুভকামনা রইল। পাসপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার সিল পাওয়ার আগে আমাকেও পাঁচবার প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়েছিল।”
এই ধাক্কার পরেও এই ভারতীয় জানিয়েছেন, তিনি হাল ছাড়ছেন না এবং দ্রুতই আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করবেন। উল্লেখ্য, স্বপ্নিল শ্রীবাস্তবের এই ব্র্যান্ডটি বর্তমানে ভারত, সংযুক্ত আরব আমিরশাহীরতে বেশ জনপ্রিয়তার সঙ্গে ব্যবসা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ব্রান্ডের বেশ নাম ডাক রয়েছে।

