পাকিস্তান আছে পাকিস্তানেই। ফের সংঘর্ষের খবর মিলেছে। এবারও সংঘর্ষের কেন্দ্রে খাইবার প্রদেশ। জানা গিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার রাতে দু’বার হামলা চালিয়েছে। পৃথক দুটি গোয়েন্দা অভিযান চালিয়ে ১৩ জন সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়েছে ১৩ এবং ১৪ জানুয়ারীর মধ্যরাতে খাইবার পাখতুনখোয়ায় এই অভিযান চালানো হয়েছে। সে দেশের সেনাবাহিনী জানিয়েছে, “খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সংঘর্ষ হয়েছে। ওই দুই সংঘর্ষে ফিতনা আল খাওয়ারিজের তেরোজন খাওয়ারিজ নিহত হয়েছে।” পাকিস্তানি প্রশাসন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের জঙ্গিদের জন্য এই শব্দটি ব্যবহার করে। (Pakistan News)
বিবৃতিতে আরও বলা হয়েছে, বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। এই অভিযানে আটজন সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি কুর্রাম জেলায় দ্বিতীয় অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে। (Pakistan News)
এই সপ্তাহের শুরুতেই বালোচিস্তানের কালাত জেলায় আরেকটি অভিযান হয়েছিল। সেই অভিযানে চার জঙ্গি নিহত হয় বলে খবর পাওয়া গিয়েছে। সামরিকভ অভিযান বাড়লেও, সন্ত্রাসবাদী হামলার পরিমাণ বেড়েছে পাকিস্তানে। পাক ইনস্টিটিউট ফর পিস স্টাডিজের সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে ২০২৫ সালে পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা ৩৪ শতাংশ বেড়েছে। (Pakistan News)
পাশাপাশি সন্ত্রাসবাদী হামলায় মৃত্যুর হার আগের বছরের তুলনায় ২১ শতাংশ বেড়েছে।সন্ত্রাসে মদতদাতা পাকিস্তান নিজেরাই সন্ত্রাসবাদের কবলে পড়েছে। সেই সন্ত্রাস মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সে দেশের নিরাপত্তা বাহিনীকে। তবুও যেন হুশ ফিরছে না পাকিস্তান সরকারের। (Pakistan News)

