Site icon Hindustan News Point

অস্ট্রেলিয়াকে ভারতে বিনিয়োগের আহ্বান, দ্রুত CECA চাইলেন মোদি

Narendra Modi

মেলবোর্ন থেকে ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অস্ট্রেলিয়ার শিল্পপতি ও বিনিয়োগকারীদের ভারতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানানোর পাশাপাশি দুই দেশের প্রস্তাবিত কমপ্রিহেনসিভ ইকোনমিক কো-অপারেশন এগ্রিমেন্ট (CECA) দ্রুত চূড়ান্ত করার ওপর জোর দেন তিনি। তাঁর মতে, ভারতের বিস্তৃত বাজার ও অস্ট্রেলিয়ার দক্ষতার সমন্বয় উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে।

মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইন্ডিয়া CEOs ফোরাম এবং ইকোনমিক রোডম্যাপ বিজনেস অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে যৌথভাবে বক্তব্য রাখেন মোদি (Narendra Modi)। অনুষ্ঠানে দুই দেশের শীর্ষ শিল্পপতি, কর্পোরেট প্রতিনিধি ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

সমাজ মাধ্যম এক্স- হ্যান্ডেলএ করা পোস্টে মোদি (Narendra Modi) জানান, ২০২৩ সালের পর থেকে এই ফোরাম দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বে নতুন গতি এনেছে। বিমান পরিবহণ, পরিবহণ ও লজিস্টিক্স, আর্থিক পরিষেবা, ক্রিটিক্যাল মিনারেল, প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য নিরাপত্তা এবং দক্ষতা উন্নয়নসহ একাধিক ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, নীতিগত সংস্কার, ডিজিটাল রূপান্তর এবং উদ্ভাবনের পরিবেশ ভারতের বিনিয়োগ সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।

মোদি উৎপাদন, পরিচ্ছন্ন জ্বালানি, খনি, অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। পাশাপাশি ভারতে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতিকে স্বাগত জানিয়ে উচ্চশিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

ইকোনমিক রোডম্যাপ অনুষ্ঠানে তিনি বিরল খনিজ, লিথিয়াম, ব্যাটারি, ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যান, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলে যৌথ উদ্যোগের উপর জোর দেন। ২০২২ সালের ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট (ECTA)-এর সাফল্যের কথা উল্লেখ করে দ্রুত CECA সম্পন্ন করার আহ্বান জানান তিনি। বর্তমানে CECA নিয়ে আলোচনা চলছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক পণ্য ও পরিষেবা বাণিজ্যের মূল্য ২৪.১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অস্ট্রেলিয়া ভারতের ১৪তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ইন্দোনেশিয়া সফর শেষে তিন দেশের সফরের দ্বিতীয় পর্যায়ে অস্ট্রেলিয়ায় রয়েছেন মোদী। এখান থেকে তাঁর পরবর্তী গন্তব্য নিউজিল্যান্ড।

ব্রহ্মোস চুক্তি, ইন্দোনেশিয়ার সঙ্গে সামরিক চুক্তিতে ছক্কা ভারতের


Exit mobile version