Site icon Hindustan News Point

Ukraine War At End: “শেষের পথে ইউক্রেন যুদ্ধ”, বিজয় দিবসের পর বড় বার্তা পুতিনের

Ukraine War At End

আন্তর্জাতিক মহলে জোর জল্পনার মধ্যেই বড় মন্তব্য করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় ‘ভিক্টরি ডে’ উদযাপনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুতিন জানান, ইউক্রেন সংঘাত “ধীরে ধীরে শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে” বলেই তাঁর বিশ্বাস। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, উপযুক্ত পরিবেশ তৈরি হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনাতেও আপত্তি নেই রাশিয়ার। (Ukraine War At End)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত জয়ের ৮১তম বর্ষপূর্তি উপলক্ষে মস্কোর রেড স্কোয়ারে আয়োজিত হয় ‘ভিক্টরি ডে’ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার সামরিক শীর্ষকর্তা ও একাধিক বিদেশি প্রতিনিধি। তবে চলতি বছরে নিরাপত্তা পরিস্থিতির কারণে আগের তুলনায় অনেক কম সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়। ইউক্রেনের সম্ভাব্য ড্রোন হামলার আশঙ্কায় রাজধানী জুড়ে ছিল কড়া নজরদারি। (Ukraine War At End)

এই আবহেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন পুতিন। তাঁর দাবি, পশ্চিমা দেশগুলির ক্রমাগত হস্তক্ষেপ এবং ন্যাটোর সম্প্রসারণের ফলেই এই সংঘাতের সূত্রপাত। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনকে সামরিকভাবে পশ্চিমা জোটের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা থেকেই পরিস্থিতি জটিল হয়েছে। যদিও কিভ ও পশ্চিমা দেশগুলি বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। (Ukraine War At End)

এদিকে যুদ্ধবিরতি নিয়েও নতুন করে শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। রাশিয়া ৮ ও ৯ মে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করে। পাল্টা ইউক্রেনও সাময়িক সংঘর্ষবিরতির কথা জানায়। কিন্তু দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ তুলেছে। সীমান্তবর্তী একাধিক অঞ্চলে ড্রোন হামলা ও গোলাবর্ষণের ঘটনাও সামনে এসেছে। যদিও বড় আকারের হামলার খবর পাওয়া যায়নি।

পাশাপাশি যুদ্ধবন্দি বিনিময়ের প্রস্তাবও দিয়েছে মস্কো। রাশিয়ার তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনা করতে চায় তারা। তবে ইউরোপের একাংশ এখনও পুতিনের শান্তির বার্তাকে পুরোপুরি বিশ্বাস করতে নারাজ। তাদের মতে, যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থান তৈরি করতেই এই কৌশলী বার্তা দিচ্ছে ক্রেমলিন। (Ukraine War At End)

আমেরিকার ঘাঁটির তথ্য ইরানকে দিচ্ছে মস্কো! ইউরোপীয় ইউনিয়নের অভিযোগে বাড়ল উত্তেজনা


Exit mobile version