Site icon Hindustan News Point

কাতারের LNG কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৩; মৃতদের মধ্যে ভারতীয় থাকার আশঙ্কা

LNG Hub Blast

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) উৎপাদন কেন্দ্র কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ বিস্ফোরণে (LNG Hub Blast) অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি নাগরিক থাকার দাবি করা হলেও, ভারতীয় দূতাবাস এখনও কোনও ভারতীয়র মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে কাতারে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।

কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা কাতারএনার্জি সোমবার জানায়, রাস লাফান শিল্পাঞ্চলের বারজানে একটি গ্যাস রফতানি কেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে। (LNG Hub Blast) ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সংস্থার দাবি, বিস্ফোরণের জেরে দেশের LNG রফতানি বা গ্যাস উৎপাদন কার্যক্রমে কোনও প্রভাব পড়েনি। রাস লাফান বন্দর এবং সংশ্লিষ্ট গ্যাস অবকাঠামো স্বাভাবিকভাবেই কাজ করছে।

তবে (LNG Hub Blast) বিস্ফোরণের অভিঘাত ছিল অত্যন্ত তীব্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের শব্দ ও কম্পন রাজধানী দোহার বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়। রাস লাফান থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে থাকা বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। বহু বাড়ির জানালা কেঁপে ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

এদিকে, কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি বিবৃতি প্রকাশ করে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দূতাবাস জানায়, স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী কয়েক জন আহত হয়েছেন এবং কিছু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি নিখোঁজদের নিরাপদে ফিরে আসার আশাও ব্যক্ত করেছে ভারতীয় দূতাবাস।

সামাজিক মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, এই কঠিন সময়ে কাতার সরকার ও সেখানকার মানুষের পাশে রয়েছে ভারতীয় সম্প্রদায়। পরিস্থিতির উপর তারা নজর রাখছে। তবে বিবৃতিতে কোনও ভারতীয় নাগরিকের মৃত্যুর কথা উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের বৃহত্তম LNG উৎপাদন ও রফতানি কেন্দ্রগুলির অন্যতম। কাতারের জ্বালানি অর্থনীতির মূল কেন্দ্র হিসেবে পরিচিত এই শিল্পাঞ্চল আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেখানে এমন (LNG Hub Blast) বিস্ফোরণের ঘটনা বিশ্ব জ্বালানি শিল্পে নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক পশ্চিম এশিয়া পরিস্থিতি এবং ইরান যুদ্ধ-পরবর্তী অস্থিরতার মধ্যে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস উৎপাদক দেশগুলিকে উৎপাদন বাড়ানোর চাপের মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে রাস লাফানের মতো জায়গায় দুর্ঘটনা উদ্বেগ আরও বাড়িয়েছে।

কাতার এনার্জির প্রধান নির্বাহী ও কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি জানিয়েছেন, (LNG Hub Blast) বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত মৃত্যুর সংখ্যা বা হতাহতদের নাগরিকত্ব নিয়ে কোনও চূড়ান্ত মন্তব্য করতে রাজি নয় কর্তৃপক্ষ।

ভারতীয় বিদেশ মন্ত্রক বা দোহার ভারতীয় দূতাবাসের তরফে যদি ভারতীয় নাগরিকদের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

সুইজারল্যান্ডে মুখোমুখি আমেরিকা-ইরান, যুদ্ধবিরতির পর শান্তিচুক্তির পথে বড় আলোচনা


Exit mobile version