Site icon Hindustan News Point

Russia against Ukraine: এভাবেই কি ইউক্রেন যুদ্ধের বর্ষ উদযাপন মস্কোয়! প্রাণ গেল পুলিশের! জখম ২

Russia against Ukraine

রক্তাক্ত রাশিয়ার রাজধানী মস্কো। মস্কোর সাভিয়েলোভস্কি রেলস্টেশন চত্বরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে বোমার আঘাতে এক পুলিশের মৃত্যু। জখম হয়েছেন আরও দুজন। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেদেশের স্থানীয় সময়ের মধ্যরাতে ওই বিস্ফোরণ ঘটানো হয়। ব্যস্ত রেলস্টেশন সাভিয়েলোভস্কির কাছে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকার সময় ওই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। (Russia against Ukraine)

রাশিয়ার স্বরাষ্ঠ্রমন্ত্রী জানিয়েছেন, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পুলিশের গাড়ির কাছে এসে বিস্ফোরক বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলেই ওই পুলিশ আধিকারিকের মৃত্যু হয় এবং আরও দু’জন গুরুতর জখম হন। জখমদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলাকারীরও মৃত্যু হয়। বিস্ফোরণের জেরে পুলিশ গাড়ির কাঁচ ভেঙে যায়। আশপাশের এলাকায় ধ্বংসাবশেষ চেহারা নেয়। তবে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে। সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। (Russia against Ukraine)


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চতুর্থ বর্ষপূর্তির দিনে ওই বিস্ফোরণ। তবে এই বিস্ফোরণের সঙ্গে চলমান যুদ্ধের সরাসরি কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনও কিছু বলেনি। (Russia against Ukraine)

রাশিয়ার তদন্তকারী সংস্থা জানিয়েছে, প্রাণঘাতী হামলা এবং অবৈধ বিস্ফোরক ব্যবহারের অভিযোগ জানিয়ে মামলা দায়ের হয়েছে। হামলাকারীর পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। (Russia against Ukraine)

নিহত পুলিশ আধিকারিকের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি, রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।(Russia against Ukraine)


Exit mobile version