Site icon Hindustan News Point

শপথ নিলেন Tarique Rahman, মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু, ঢাকায় বিদেশি অতিথিদের ভিড়

Tarique rahman 1

শপথ নিলেন BNP-র চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। মঙ্গলবার সকালে জাতীয় সংসদে নবনির্বাচিত সাংসদদের শপথগ্রহণ পর্বে অংশ নেন তিনি। একই সঙ্গে শপথ নেন BNP-র অন্যান্য নির্বাচিত সাংসদরাও। সংসদ ভবনে সকাল থেকেই ছিল শপথ অনুষ্ঠানের প্রস্তুতি। শপথপর্ব শেষ হওয়ার পর থেকেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে ঢাকার রাজনৈতিক মহলে আলোচনা বেড়েছে।

শপথ অনুষ্ঠান ঘিরে ঢাকায় বিদেশি অতিথিদের উপস্থিতিও নজর কেড়েছে। অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। মলদ্বীপের প্রেসিডেন্টও ঢাকায় পৌঁছেছেন। পাশাপাশি ইংল্যান্ড, তুরস্ক, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খবর অনুযায়ী, মন্ত্রিসভায় থাকতে পারেন ৫০ জন। শপথ অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে যাওয়ার জন্য ৪৯টি গাড়ি পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। (Tarique Rahman)

নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পাওয়া তালিকায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম (রিতা), আনম এহসানুল হক মিলন, আসাদুল হাবিব দুলু, মহম্মদ আসাদুজ্জামান-সহ একাধিক নেতা। টেকনোক্র্যাট কোটায় পূর্ণমন্ত্রী হিসেবে খলিলুর রহমান এবং মহম্মদ আমিন উর রশিদের নামও উঠে এসেছে। (Tarique Rahman)

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়া তালিকায় রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম (অমিত), শরিফুল আলম, শামা ওবায়েদ, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, জাকারিয়া তাহের, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, নুরুল হক নূর-সহ আরও অনেকে। টেকনোক্র্যাট হিসেবে প্রতিমন্ত্রী পদে ডাক পেয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক এবং হাজি আমিনুর রশিদ ইয়াসিন। (Tarique Rahman)

সব মিলিয়ে, তারেক রহমানের সাংসদ হিসেবে শপথগ্রহণ এবং তার পরপরই নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি—মঙ্গলবার ঢাকার রাজনীতিতে নতুন গতি তৈরি করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


Exit mobile version