Site icon Hindustan News Point

Uganda Army Chief To Turkey: ‘চাই এক বিলিয়ন ডলার ও দেশের সবচেয়ে সুন্দরী নারী’, তুরস্ককে বাঁচাতে আজব হুঁশিয়ারি উগান্ডার সেনাপ্রধানের

Uganda Army Chief To Turkey

তুরস্কের কাছে দুটি প্রস্তাব রেখেছেন উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা (Uganda Army Chief To Turkey)। প্রথম প্রস্তাব, সোমালিয়ায় ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে দীর্ঘদিন ধরে উগান্ডার সামরিক অবদানের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার দিতে হবে। দ্বিতীয় প্রস্তাবটি যদিও মজার ছলে নেওয়া। তা হলো “সেই দেশের সবচেয়ে সুন্দরী নারীকে” হস্তান্তর করা। যাকে কাইনেরুগাবা তাঁর স্ত্রী বলে উল্লেখ করেছেন।

এই মন্তব্যের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। য|দিও তাঁর এই মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দিলেও এমন মন্তব্য কিন্তু তিনি এই প্রথমবার করেননি। এর আগে ২০২২ সালে, কাইনেরুগাবা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার বিনিময়ে সেই দেশটিকে ১০০টি গরু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

শনিবার নিজের এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করেন উগান্ডার প্রতিরক্ষা প্রধান কাইনেরুগাবা। তিনি অভিযোগ করেন, সোমালিয়ার পরিকাঠামো চুক্তি এবং মোগাদিশুর বন্দর ও বিমানবন্দর পরিচালনা থেকে লাভবান হচ্ছে তুরস্ক। অথচ উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়ন মিশনের মাধ্যমে আল-কায়েদার সহযোগী ও ইসলামপন্থী সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের জঙ্গিদের বিরুদ্ধে তুরস্কে অভিযান চালাচ্ছে।

তিনি তুরস্কের কাছে ‘নিরাপত্তা লভ্যাংশ’ হিসেবে ১ বিলিয়ন ডলার দাবি করেছেন। পাশাপাশি সেই দেশের সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

কাইনেরুগাবা (Uganda Army Chief To Turkey) সতর্ক করে বলেন, এই শর্ত পালনে ব্যর্থ হলে কাম্পালা তুর্কি এয়ারলাইন্সকে তাদের আকাশসীমায় চলাচল নিষিদ্ধ করবে এবং আঙ্কারার সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। তিনি এক্স-এ লিখেছেন, “তুরস্কের জন্য ব্যাপারটা খুবই সহজভাবে না নেয়, তারা আমাদের অর্থ পরিশোধ করবে, তা না হলে আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। এর জবাবে তারাও তুরস্কে আমাদের দূতাবাস বন্ধ করে দিতে পারে। তাতে কোনও সমস্যা নেই।”

তিনি আরও বলেন, “তুরস্ক যদি আমাদের সমস্যাগুলোর সমাধান না করে, তবে আমরা ৩০ দিনের মধ্যে কূটনৈতিক সব সম্পর্ক ছিন্ন করব,” তিনি সকল উগান্ডাবাসীকে নিজের নিরাপত্তার স্বার্থে তুরস্কে ঘুরতে না যাওয়ার পরামর্শও দেন।


Exit mobile version