Site icon Hindustan News Point

US Hits Iran: হরমুজ প্রণালী থেকে ইরানকে সরানোর প্ল্যান? ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা আমেরিকার

US HITS IRAN

পশ্চিম এশিয়ায় সংঘাত আরও তীব্র আকার নিল। মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলে অবস্থিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে শক্তিশালী হামলা চালাল আমেরিকা। তাদের অন্যতম শক্তিশালী বাঙ্কার বাস্টার দিয়ে হামলা চালানো হয়। এই হামলার নেপথ্য সাফাই ও দিয়েছে আমেরিকা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করেই তাদের এই হামলা। অর্থাৎ, তারা হরমুজ প্রণালী থেকে ইরানকে সরিয়ে পুরো দখল হাতে নিতে চায়। (US HITS IRAN)

মার্কিন সামরিক সূত্রের দাবি, গভীরভাবে সুরক্ষিত ইরানি ঘাঁটিগুলিকে লক্ষ্য করে প্রায় পাঁচ হাজার পাউন্ড ওজনের বিশেষ ‘ডিপ পেনিট্রেটর’ বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। এই ধরনের বোমা মাটির গভীরে বা শক্ত বাঙ্কারের ভিতরে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। একাধিক আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টোরেজ ও লঞ্চ সাইট এই হামলার লক্ষ্য ছিল। (US HITS IRAN)

আমেরিকার অভিযোগ, ওই ঘাঁটিগুলিতে থাকা জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলির জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণের পথ এই প্রণালী, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস সরবরাহ হয় এবং বিশ্বের জ্বালানি বাজার এর উপর নির্ভরশীল। (US HITS IRAN)

সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে উত্তেজনা বাড়ার জেরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। ইরানের তরফে সমুদ্রপথে মাইন পাতা, ড্রোন নজরদারি এবং নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে বলে আমেরিকার দাবি, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত ঝুঁকির মুখে পড়েছে। (US HITS IRAN)

মার্কিন প্রশাসনের দাবি, আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ যাতায়াত নিশ্চিত করতেই এই হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিরাপদ করা সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধরনের হুমকির মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তাও দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। (US HITS IRAN)

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার জেরে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। পাশাপাশি, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলা এই সংঘাত বিশ্ব জ্বালানি বাজারে আরও বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (US HITS IRAN)


Exit mobile version