Site icon Hindustan News Point

US Iran conflict: ইরানের খার্গ দ্বীপে ওড়ানোর দাবি ট্রাম্পের, হামলার কথা অস্বীকার ইরানের

US Iran conflict

পশ্চিম এশিয়ার চলমান সংঘাতে এবার ইরানের খার্গ দ্বীপে হামলা। মার্কিন প্রেসিডেন্ট হামলার খবরটি নিজেই তাঁর সামাজিক মাধ্যমে জানান। শুক্রবার ইরানের মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে বলে জানান, এক মার্কিন কর্মকর্তা। (US Iran conflict)

তিনি আরও বলেন, অতিরিক্ত ২,৫০০ মেরিন এবং একটি স্থলে-জলে উভয়ক্ষেত্রেই আক্রমণকারী যুদ্ধজাহাজ ইরানে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এর কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের খার্গ দ্বীপে মার্কিন বাহিনী বড়সড় হামলা চালিয়েছে। তাঁর বক্তব্য, দ্বীপে থাকা একাধিক সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র। পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপ থেকে দেশের বড় অংশের তেল বিদেশে পাঠানো হয়।

সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হয়েছে। তিনি এই হামলাকে পশ্চিম এশিয়ার ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমাবর্ষণ বলেও দাবি করেন। (US Iran conflict)

এর আগে ট্রাম্প ইরানকে সতর্ক করেছিলেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ না করতে। পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই প্রণালী আন্তর্জাতিক জ্বালানি পরিবহণের একটি গুরুত্বপূর্ণ পথ।

তবে ইরানি সংবাদমাধ্যম ভিন্ন দাবি করেছে। শনিবার ইরানের সংবাদ সংস্থা জানায়, খার্গ দ্বীপে হামলায় তেল অবকাঠামোর কোনও ক্ষতি হয়নি। তেল স্থাপনাগুলি অক্ষত রয়েছে বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে প্যালেস্তাইনের ইসলামী সংগঠন হামাস একটি বিবৃতিতে জানিয়েছে, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে একই সঙ্গে প্রতিবেশী দেশগুলিকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকতে হবে।(US Iran conflict)


Exit mobile version