Site icon Hindustan News Point

Us Israel Iran war: স্ট্রিপারের কাছে পশ্চিম এশিয়ার যুদ্ধের তথ্য ফাঁস মার্কিন সেনার! ভাইরাল ভিডিয়ো ঘিরে তোলপাড়

Us Israel Iran war

যুদ্ধ অব্যাহত পশ্চিম এশিয়ায়। এই আবহে ইরানকে ধুলোয় মেশানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Us Israel Iran war)। তারই মধ্যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার জর্জ বুশকে পশ্চিম এশিয়ায় পাঠান ট্রাম্প নিজেই। আর এই পরিস্থিতিতে সমাজমাধ্যমের একটি ভিডিয়োর মাধ্যমে পশ্চিম এশিয়ার যুদ্ধের গোপন খবর ফাঁস হওয়ার একটি খবর সামনে আসছে। যা নিয়ে তোলপাড় নেটপাড়া। তবে কি পশ্চিম এশিয়ার যুদ্ধের গোপন খবর কি রিলসের মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে? নেটিজেনদের মনে জাগছে অনেক প্রশ্ন।

এক ভিডিয়োতে সান দিয়েগোর এক জনপ্রিয় স্ট্রিপার দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে নাকি মানসিকভাবে ভেঙে পড়েছেন মার্কিন সেনাবাহিনীর তরুণ জওয়ানরা। নাইট ক্লাবে বসে যুদ্ধে যাওয়ার কথা আলোচনা করছিলেন কিছু জওয়ান। সেই আলোচনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন সান দিয়েগোর জনপ্রিয় স্ট্রিপার ও নৃত্যশিল্পীর চার্জ ডেজের। সমাজমাধ্যমে ভিডিয়োটি পোস্ট হওয়ার পরই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। অনেকেই প্রশ্ন করতে থাকেন মার্কিন সামরিক বাহিনীর গোপনীয়তা নিয়ে।

USA তাদের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার জর্জ এইচডাব্লু বুশকে পশ্চিম এশিয়ায় পাঠাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এই রণতরীতে এফ ১৮ হর্নেট, এফ ৩৫ সি যুদ্ধজাহাজ রয়েছে। সব মিলিয়ে ৮০টির বেশি বিমান নাকি এই রণতরী বহন করতে পারে। এছাড়া এই রণতরীতে টমাহক সহ ৯০টির বেশি মিসাইল রয়েছে।

এই ঘটনার কড়া সমালোচনা করেছেন মেরিন অফিসার কাগান ডানলপ। জওয়ানদের তিনি বারবার সতর্ক করেছেন। ক্লাবের নৃত্যশিল্পীদের সঙ্গে কখনই ডিউটির বিষয়ে কথা বলা উচিত নয়। এতে জওয়ানদের প্রাণ যেমন বিপন্ন হতে পারে, তেমনই দেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও থাকে।

অন্যদিকে, ইরানের (Us Israel Iran war) বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একের পর এক ‘দুর্ঘটনার’ মুখে পড়ে মার্কিন বিমানবাহী রণতরী এইএসএস জেরাল্ড আর ফোর্ড। নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এই রণতরীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেই আগুন ৩০ ঘণ্টা ধরে জ্বলেছিল। এর জেরে বেশ কয়েকজন নৌসেনা সদস্য অসুস্থ হয়ে পড়েছিলেন।


Exit mobile version