[ছবি:এক্স]
(Venezuela Twin Earthquake) ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃত্যুর মিছিল থামছেই না। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৯২০-এ, আহতের সংখ্যা ৩,৩০০ ছাড়িয়েছে। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয়ের প্রায় ৪৮ ঘণ্টা পরেও বহু এলাকায় পর্যাপ্ত সরকারি উদ্ধারকারী দল না পৌঁছনোর অভিযোগ উঠেছে। ফলে প্রিয়জনদের খুঁজতে সাধারণ মানুষকেই হাতে তুলে নিতে হয়েছে হাতুড়ি, শাবল এবং অন্যান্য সরঞ্জাম।
দুটি শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত উত্তর ভেনেজুয়েলা
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী, গত বুধবার গভীর রাতে ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলবর্তী মোরন এলাকার কাছে পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, যার ফলে ধ্বংসের মাত্রা বহুগুণ বেড়ে যায়। (Venezuela Twin Earthquake) রাজধানী কারাকাস থেকে শুরু করে লা গুয়াইরা, কাটিয়া লা মার-সহ একাধিক শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু বহুতল ভবন মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গেছে।
Satellite photos captured by Vantor show the massive scale of devastation in Venezuela's La Guaira city in the aftermath of the deadly earthquakes that claimed more than 580 lives https://t.co/WZVh3fHjON pic.twitter.com/BlsF8pqTmk
— Reuters (@Reuters) June 26, 2026
সরকারি উদ্ধারকাজ নিয়ে ক্ষোভ, নিজেরাই ধ্বংসস্তূপ খুঁড়ছেন মানুষ
সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা প্রদেশে বহু বাসিন্দার অভিযোগ, সরকারি উদ্ধারকারী দলের উপস্থিতি অত্যন্ত সীমিত। ফলে নিজেদের পরিবারকে বাঁচানোর আশায় সাধারণ মানুষকেই ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমে পড়তে হয়েছে। নাজরেথ জিমেনেজ নামে এক বাসিন্দা কান্নায় ভেঙে পড়ে বলেন, “হে ঈশ্বর, আমরা ওদের কীভাবে বের করব? এখনও ভেতরে জীবিত মানুষ রয়েছে। আমরা বিশ্বের সব দেশের সরকারের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।” তিনি জানান, তাঁর ভাইবোন, ভাগ্নে-ভাগ্নি এবং একাধিক বন্ধু এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।
আরও পড়ুন :- বেজিংয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বহুতলে ধাক্কা খেয়ে টুকরো হয়ে গেল বিমান
(Venezuela Twin Earthquake) মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
ভেনেজুয়েলার প্রশাসনের দাবি, এখনও পর্যন্ত ২৪৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে হাজার হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশটির জাতীয় সংসদের প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ বলেন, “প্রতিটি জীবিত উদ্ধার অলৌকিক ঘটনা। এই ট্র্যাজেডির প্রকৃত ভয়াবহতা আমরা কোনওভাবেই আড়াল করব না।” আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলির মতে, ভূমিকম্পের পর প্রথম ৪৮ থেকে ৭২ ঘণ্টা জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
VENEZUELAN EARTHQUAKE UPDATE: At least 589 people have been killed and 50,000 remain missing following the earthquakes in Venezuela, according to authorities. pic.twitter.com/pvCg8b7XkP
— Breaking911 (@Breaking911) June 26, 2026
লাখো মানুষ গৃহহীন, আতঙ্কে রাত কাটছে রাস্তায়
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর হিসাব অনুযায়ী, প্রায় ৬৭.৬ লক্ষ মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারেন, যার মধ্যে শুধুমাত্র রাজধানী কারাকাসেই প্রায় ২০ লক্ষ মানুষ রয়েছেন। (Venezuela Twin Earthquake) বহু মানুষ এখনও নিজেদের বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না। শহরের বিভিন্ন খোলা জায়গা, পার্কিং লট এবং রাস্তার ধারে অস্থায়ী শিবির তৈরি করে রাত কাটাচ্ছেন তাঁরা। কাটিয়া লা মার এলাকার বাসিন্দা ওমর রেয়েস ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তাঁর স্ত্রী ও সন্তানদের নাম ধরে ডাকতে ডাকতে বলেন, “এই জীবনে আমি একা হয়ে গেলাম। আমার পরিবারের অন্তত ২০ জন মারা গেছেন।”
বিশ্বজুড়ে শুরু হয়েছে উদ্ধার অভিযান
ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এল সালভাদর, সুইৎজারল্যান্ড, কলম্বিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই ৮৬১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী ভেনেজুয়েলায় পৌঁছেছেন। (Venezuela Twin Earthquake) রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, ২৫টি আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন,”আমরা নিরলসভাবে কাজ করছি। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সাহায্য ও উদ্ধারকারী দলকে আমরা স্বাগত জানাই।” এদিকে, ভূমিকম্প ত্রাণ কার্যক্রমের সুবিধার্থে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত ভেনেজুয়েলার উপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে মার্কিন প্রশাসন।
OPERATION AMISTAD: INDIA DEPLOYS SPECIALISED INDIAN ARMY MEDICAL CONTINGENT TO EARTHQUAKE-HIT VENEZUELA
— ADG PI – INDIAN ARMY (@adgpi) June 26, 2026
'Compartimos su dolor. Estamos con ustedes.'
Responding swiftly to the devastating earthquake in northern Venezuela, #India has launched Operation Amistad, deploying a… pic.twitter.com/Yg1m58CCho
ধ্বংসস্তূপের মাঝেও আশার আলো
(Venezuela Twin Earthquake) এই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও সামনে এসেছে কিছু অলৌকিক উদ্ধারের ঘটনা। কারাকাসের সান বার্নার্ডিনো এলাকা থেকে এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া লা গুয়াইরায় ধসে পড়া একটি ১০ তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে এক কিশোরীকেও জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। কারাকাস মহানগর উদ্ধার বাহিনীর প্রধান হোসে লুইস নুনেজ বলেন,”আমরা এই মেয়েটির সাহস, দৃঢ়তা এবং বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তিকে সম্মান জানাই।”
ভেনেজুয়েলার এই শতাব্দীর অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে এখনও সময়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মী এবং সাধারণ মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা প্রতিটি জীবনের জন্য এখন অপেক্ষা করছে গোটা বিশ্ব।
আরও পড়ুন :- ৩৯ সেকেন্ডে কার্যত ধ্বংসস্তূপ ভেনেজুয়েলা, ফিরে দেখুন বিশ্বের ৫ ভয়াবহতম ভূমিকম্প

