---Advertisement---
lifezone nursing home

US Iran War: ‘আমরাই যুদ্ধ শেষ করব’, আমেরিকাকে কড়া বার্তা ইরানের

March 10, 2026 4:10 PM
US Iran War
---Advertisement---

যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে। ট্রাম্পের এহেন আশ্বাসে পরই ঘুরে দাঁড়িয়েছে বিশ্বের শেয়ার বাজার। বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা ফিরে এসেছে। ট্রাম্পের যুদ্ধ শেষের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেশ খানিকটা কমেছে।

সোমবার এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিল যে, যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। যুদ্ধ করার শক্তি আর নেই ইরানের। কিন্তু আমেরিকাই কি শেষ কথা ? তার উত্তর পাওয়া গেল মঙ্গলবার ইরানের কাছ থেকে। ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস মঙ্গলবার স্পষ্ট একথা জানিয়ে দিল, ডোনাল্ড ট্রাম্প নন, যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে ইরানই।মার্কিন প্রেসিডেন্টকে ‘ননসেন্স’ আখ্যা দিয়ে তেহরানের হুঁশিয়ারি, আমেরিকা এবং ইজরায়েল যদি তেলের খনিতে হামলা চালায়, তাহলে এক লিটার তেলও বের করতে দেওয়া হবে না।

যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে- আশ্বাস ট্রাম্পের! শেয়ার বাজার উর্ধ্বমুখী

ট্রাম্প আরও বলেছিলেন, ইরান যুদ্ধে জিতলে সেখানকার তেল খনির দখল নিতে পারে আমেরিকা। এই ‘আশ্বাসবাণী’-তেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হুহু করে কমতে থাকে। কিন্তু ট্রাম্পের এই মন্তব্যের পালটা হুঙ্কার দিয়েছে তেহরান। ট্রাম্পের বক্তব্যকে ‘ননসেন্স’ হিসাবে উড়িয়ে দিয়ে সেনার মুখপাত্র বলেন, “যুদ্ধ শেষ হয়েছে কিনা সেটা ইরান ঠিক করবে, ওয়াশিংটন নয়। আমেরিকা এবং ইজরায়েল যদি ইরানে হামলা চালিয়ে যায় তাহলে এক লিটার তেলও রফতানি করতে দেওয়া হবে না।” নাম উল্লেখ না করেও তেহরানের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী থেকে তেল চলাচল পুরোপুরি বন্ধ করে দেবে তারা। ফলে সারা বিশ্ব যে অন্ধকারে ছিল, সেই অন্ধকারেই আছে বলে মত বিভিন্ন মহলের।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment