Site icon Hindustan News Point

Woman upset over salary: মিলছে না ইনক্রিমেন্ট, অফিসকে টেক্কা দিতে যা করলেন মহিলা

Woman upset over salary

কম বেতন আর কর্মস্থলের খারাপ ব্যবহারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়ে চর্চায় উঠে এসেছেন চিনের এক তরুণী কর্মী। মধ্য চিনের হিউনান প্রদেশের শাংকিউ শহরের একটি সংস্থায় চাকরি করা ওই মহিলা নিজের অসন্তোষ প্রকাশ করতে বেছে নেন এক অদ্ভুত পথ, তা হলো কর্মস্থলেই টানা পাঁচ ঘণ্টা ঘুম।

দীর্ঘদিন ধরেই কম বেতন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আচরণে অসন্তুষ্ট ছিলেন তিনি। অতিরিক্ত কাজের চাপ থাকলেও তার উপযুক্ত পারিশ্রমিক মিলছিল না। শেষমেশ ‘যেমন বেতন, তেমন কাজ’—এই বার্তা দিতেই তিনি কাজের বদলে ঘুমিয়েই প্রতিবাদ জানান। তাঁর এই পদক্ষেপ মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এটিকে কর্মক্ষেত্রে চাপা ক্ষোভের প্রতিফলন বলে মনে করছেন।(Woman upset over salary)

Donald Trump: ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের: Woman upset over salary: মিলছে না ইনক্রিমেন্ট, অফিসকে টেক্কা দিতে যা করলেন মহিলা

তবে এই প্রতিবাদের ফল মোটেও ইতিবাচক হয়নি। সংস্থার তরফে তাঁকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে—ভবিষ্যতে এমন আচরণ করলে চাকরি খোয়াতে হতে পারে। ঘটনার পর তরুণী নিজেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানান, এই পরিস্থিতিতে তাঁকে কাঁদতেও হয়েছে, তবু তিনি চাকরি ছাড়বেন না। বরং নিজের কাজের মাধ্যমে বোঝাতে চান, কম বেতনে কতটা কাজ করা সম্ভব।(Woman upset over salary)

সমালোচনার জবাব দিয়ে তিনি আরও বলেন, যারা তাঁর এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছেন, তারা কম বেতনে কাজ করা মানুষের কষ্ট বোঝেন না। তাঁর এই ‘ঘুমিয়ে প্রতিবাদ’ ইতিমধ্যেই কর্মজীবনের বাস্তবতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু করেছে।


Exit mobile version