---Advertisement---
lifezone nursing home

Fire Incident: পুড়ে ছাই আক্রা সন্তোষপুরের বহু ঝুপড়ি, নেপথ্যে কি শর্ট সার্কিট না অন্যকিছু?

April 25, 2026 4:57 PM
Fire Incident
---Advertisement---

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দক্ষিণ ২৪ পরগনার আক্রা সন্তোষপুর এলাকার ১৬ বিঘার বস্তি। চোখের পলকে প্রায় ৪০ টি ঝুপড়ি ঘর দাউ দাউ করে জ্বলতে থাকে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগলো?

স্থানীয়দের কথায়, প্রথমে ওই বস্তির একদিকে আগুনের শিখা দেখা যায়। খুব অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। হঠাৎ এই পরিস্থিতিতে আতঙ্কে সবাই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। অনেকেই কোনও মতে প্রাণ বাঁচাতে পারলেও তাঁদের ঘরের সমস্ত সরঞ্জাম, আসবাব আগুনে পুড়ে গেছে বলেই জানিয়েছেন। আগুনের প্রভাব পড়ে রেল পরিষেবাতেও। বস্তির একেবারে পাশ দিয়েই গেছে বজবজ-শিয়ালদহ শাখার রেললাইন। আগুন সেই দিকেও ছড়িয়ে পড়ে এবং ওভারহেড বিদ্যুতের তার পুড়ে যায়। নিরাপত্তার কারণে সঙ্গে সঙ্গে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে অফিস টাইমে হঠাৎ ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় নিত্যযাত্রীরা ভীষণ সমস্যায় পড়েন, অনেকেই বিভিন্ন স্টেশনে আটকে যান। (Fire Incident)

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। পরে আরও ইঞ্জিন পাঠানো হয়। দমকল কর্মীরা জোরকদমে আগুন নেভানোর কাজ শুরু করেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে বলেই মনে করছে দমকল। যদিও আগুন লাগার আসল কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বস্তির ভিতরে অসংখ্য বৈদ্যুতিক সংযোগ আর জট পাকানো তার থাকায় এমন ঘটনা ঘটতে পারে বলে দমকলের অনুমান।

Abhishek Banerjee: ভাঙড়ে বোমাতঙ্ক! পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার প্রচুর বোমা

এই ঘটনায় তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষও। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাজি জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে।

এদিকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ বা পুনর্বাসনের বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের তরফে কোনও সরকারি ঘোষণা হয়নি। তবে স্থানীয়দের দাবি, দ্রুত সাহায্য না পেলে বহু পরিবার সমস্যায় পড়ে যাবে। ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আশপাশের মানুষজনও আতঙ্কে রয়েছেন। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিশাল, তা স্পষ্ট।(Fire Incident)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Fire Incident: পুড়ে ছাই আক্রা সন্তোষপুরের বহু ঝুপড়ি, নেপথ্যে কি শর্ট সার্কিট না অন্যকিছু?”

Leave a Comment