---Advertisement---
lifezone nursing home

Voter Slip Download: শিয়রে ভোট, এখনও ভোটার স্লিপ পাননি? চিন্তা নেই, ঘরে বসেই ডাউনলোড করুন, রইল গাইড

April 28, 2026 4:39 PM
---Advertisement---

রাত পোহালেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই দফায় রাজ্যের ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোট হতে চলেছে। ভোটের সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবার ভোট দিতে গেলে ভোটার স্লিপ বাধ্যতামূলক। নিয়ম অনুযায়ী, BLO প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে ভোটার স্লিপ দেবেন। পাশাপাশি অনেক ভোটার স্থানীয় পার্টি কর্মীদের কাছ থেকে ভোটার স্লিপ (Voter Information Slip বা VIS) পান। কিন্তু যদি কোনও কারণে স্লিপ না পেয়ে থাকেন, তাহলে চিন্তার কোনও কারণ নেই। আপনি সহজেই অনলাইনে ভোটার স্লিপ ডাউনলোড করতে পারবেন বাড়িতে বসেই মোবাইল এবং SMS-এর মাধ্যমে। (Voter Slip Download)

Voter Slip Download করার স্টেপ-বাই-স্টেপ প্রক্রিয়া:

পদ্ধতি-১

  • NVSP পোর্টালের মাধ্যমে (সবচেয়ে সহজ) আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে যান এবং অফিসিয়াল ওয়েবসাইট খুলুন: https://voters.eci.gov.in/ (National Voters’ Service Portal)
  • হোমপেজে ‘Search in Electoral Roll’ বা ‘Search Your Name in Voter List’ অপশনে ক্লিক করুন।
  • তিনটি অপশন দেখতে পাবেন — Search by Details, Search by EPIC, অথবা Search by Mobile।
  • আপনার কাছে যে তথ্য আছে সেটি বেছে নিন: Search by EPIC: আপনার ভোটার আইডি নম্বর (EPIC) দিন।
  • Search by Mobile: নিবন্ধিত মোবাইল নম্বর দিন। Search by Details: নাম, বয়স, বাবা/স্বামীর নাম, বিধানসভা কেন্দ্র (Constituency) ইত্যাদি দিন।
  • সঠিক তথ্য এবং ক্যাপচা কোড পূরণ করে ‘Search’ বাটনে ক্লিক করুন।আপনার বিবরণ দেখাবে।
  • ‘View Details’ অপশনে ক্লিক করে তথ্য যাচাই করুন।
  • সব ঠিক থাকলে ‘Print Voter Information’ বা ‘Download’ বাটনে ক্লিক করে স্লিপটি PDF আকারে ডাউনলোড করুন এবং প্রিন্ট নিন।
1000841015

পদ্ধতি-২

  • Voter Helpline App-এর মাধ্যমে Google Play Store থেকে ‘Voter Helpline’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।
  • অ্যাপ খুলে আপনার রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে লগইন করুন (অথবা নতুন করে রেজিস্টার করুন)।
  • ‘Search Your Name in Electoral Roll’ অপশন বেছে নিন।
  • Search by Mobile, Search by EPIC, Search by Details অথবা Search by Bar/QR Code — যেকোনও একটি পদ্ধতি ব্যবহার করুন।
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করুন।বিবরণ দেখে Download আইকনে ক্লিক করে স্লিপ সেভ করুন।
1000841176 1

পদ্ধতি-৩

  • Text Message-এর মাধ্যমে পেয়ে যান
  • আপনার মোবাইল থেকে লিখুন ECI <Space> (আপনার ভোটার আইডি) ও মেসেজটা পাঠিয়ে দিন 1950 এই নম্বরে
  • এরপর আপনার ফোনে একটি মেসেজ আসবে, সেখানে দেওয়া থাকবে বিস্তারিত। (Voter Slip Download)

ভোটার স্লিপ ডাউনলোড করার আগে অবশই নিশ্চিত করুন আপনার নাম ভোটার তালিকায় আছে কি না। যদি নাম না থাকে বা তথ্যে ভুল থাকলে স্থানীয় BLO (Booth Level Officer) এর সঙ্গে যোগাযোগ করুন অথবা CEO West Bengal ওয়েবসাইট (ceowestbengal.wb.gov.in) দেখুন। সন্দেহ হলে নির্বাচন কমিশনের হেল্পলাইন ১৯৫০-এ ফোন করুন। (Voter Slip Download)

রাজ্যের ‘ভোট উৎসব’-এর শেষ প্রস্তুতি, ডিসিআরসি থেকে বুথমুখী ভোট কর্মীরা, ভিলেন সেজেছে গরম

আপনারা ভোটার স্লিপ ডাউনলোড করে আগে থেকেই আপনার ভোটকেন্দ্র ও সময় জেনে নিন। নির্বিঘ্নে ভোট দিন এবং গণতন্ত্রকে সবল করুন।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “Voter Slip Download: শিয়রে ভোট, এখনও ভোটার স্লিপ পাননি? চিন্তা নেই, ঘরে বসেই ডাউনলোড করুন, রইল গাইড”

Leave a Comment