কালীপুজো উপলক্ষে যাত্রীদের জন্য বিশেষ পরিষেবার দিচ্ছে কলকাতা মেট্রো। অন্যান্য বছরের মতো এ বছরও বাড়ানো হচ্ছে মেট্রো চলাচলের সময়সীমা। সকাল ৯টার পরিবর্তে বেশ কয়েকটি রুটে সকাল ৮টার আগেই শুরু হবে পরিষেবা। পাশাপাশি রাতেও মিলবে অতিরিক্ত মেট্রো। ব্লু ও গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। ফলে কালীপুজোর রাতে ঠাকুর দেখতে বেরনো মানুষের যাতায়াত আরও সহজ হবে। (Kolkata Metro Kali Puja)
ব্লু লাইনে চলবে ১৫২টি মেট্রো
শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি মেট্রো চলবে। (Kolkata Metro Kali Puja)
১. নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম
প্রথম মেট্রো: সকাল ৭টা ৫৪ মিনিট (সাধারণ দিনে সকাল ৯টা)।
২. শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
- প্রথম মেট্রো: সকাল ৮টা (সাধারণ দিনে সকাল ৯টা)।
- শেষ মেট্রো: রাত ১১টা (সাধারণ দিনে রাত ১০টা ১৫ মিনিট)।
৩. মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর
প্রথম মেট্রো: সকাল ৮টা (সাধারণ দিনে সকাল ৯টা)।
৪. দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
- প্রথম মেট্রো: সকাল ৮টা (সাধারণ দিনে সকাল ৯টা)।
- শেষ মেট্রো: রাত ১০টা ৪০ মিনিট (সাধারণ দিনে রাত ১০টা ৩ মিনিট)।
৫. দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার
শেষ মেট্রো: রাত ১১টা (সাধারণ দিনে রাত ১০টা ১৮ মিনিট)।
গ্রিন লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা
কালীপুজোয় গ্রিন লাইনেও বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সাধারণত ১১১টি মেট্রো চলে। কালীপুজোয় সেই সংখ্যা বেড়ে হবে ১২৩টি।(Kolkata Metro Kali Puja)
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
- প্রথম মেট্রো: সকাল ৮টা (সাধারণ দিনে সকাল ৯টা)।
- শেষ মেট্রো: রাত ১১টা (সাধারণ দিনে রাত সাড়ে ১০টা)।
ফলে কালীপুজোয় শহরের বিভিন্ন প্রান্তে ঘুরতে যাওয়া যাত্রীদের জন্য বাড়তি সময় ধরে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। বিশেষ করে রাতের দিকে যাতায়াতের ক্ষেত্রে এই বাড়তি পরিষেবা যাত্রীদের সুবিধা দেবে। (Kolkata Metro Kali Puja)













