রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Voting Guidelines: প্রথমবার ভোট দেবেন? কোন কোন নিয়ম মানতে হবে? রইল বিস্তারিত

Published on: April 28, 2026
Voting Guidelines
---Advertisement---

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে শান্তিপূর্ণভাবে মিটেছে প্রথম দফার নির্বাচন। দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২টি আসনে ভোট হতে চলেছে। এবার অনেক নতুন ভোটার রয়েছেন। ভোটারদের সুবিধার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতিও নিয়েছে। তবু ভোট দিতে যাওয়ার আগে এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই জেনে রাখুন (Voting Guidelines)-

ভোটের সময়সূচি

ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে চলবে বিকেল ৬টা পর্যন্ত। যারা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত লাইনে থাকবেন, তাঁরা সবাই ভোট দিতে পারবেন। সেক্ষেত্রে লাইনে থাকা প্রত্যেককে একটি করে টোকেন দেওয়া হবে, সেটা দেখিয়ে তাঁরা ভোট দিতে পারবেন। (Voting Guidelines)

কীভাবে ভোট দেবেন?

ভোটকেন্দ্রে পৌঁছে প্রথমে ভোটার তালিকায় নিজের নাম যাচাই করতে হবে।

পরিচয়পত্র দেখানোর পর আঙুলে কালি লাগানো হবে।

এরপর ইভিএম (EVM)-এ নিজের পছন্দের প্রার্থী বা দলের প্রতীকে বোতাম টিপে ভোট দিতে হবে।

ইভিএম-এ বোতাম চাপার পর পাশে রাখা VVPAT মেশিনে দেখে নিন আপনার ভোট দেওয়া প্রার্থীর নাম সেখানে দেখাচ্ছে কি না।

কোন কোন নথি নিয়ে যেতে হবে? (Voting Guidelines)

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ভোট দিতে গেলে নীচের যেকোনো একটি বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক—

  1. ভোটার আইডি কার্ড
  2. পাসপোর্ট
  3. ড্রাইভিং লাইসেন্স
  4. কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি বা পাবলিক লিমিটেড কোম্পানির তরফ থেকে দেওয়া আইডি কার্ড
  5. পেনশনের নথি (ছবি থাকতে হবে)
  6. ফটোগ্রাফ সহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক
  7. প্যান কার্ডস্মার্ট কার্ড
  8. ১০০ দিনের জব কার্ড
  9. শ্রম মন্ত্রকের দেওয়া স্বাস্থ্য বিমার স্মার্ট কার্ড
  10. ছবি সহ পেনশনের নথি
  11. আধার কার্ড
  12. সাংসদ, বিধায়কদের দেওয়া পরিচয় পত্র
  13. কেন্দ্রের দেওয়া বিশেষ ভাবে সক্ষমদের পরিচয়পত্র

ভোটার কার্ড না থাকলে কী করবেন?

ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে। তবে অবশ্যই উপরোক্ত তালিকার যেকোনো একটি বৈধ ফটো আইডি সঙ্গে রাখতে হবে। এছাড়া ভোটার স্লিপ (যদি থাকে) সঙ্গে রাখলে প্রক্রিয়া আরও সহজ হবে। যদি এখনও পর্যন্ত আপনি ভোটার স্লিপ সংগ্রহ না করে থাকেন তাহলে ঘরে বসে সহজেই https://voters.eci.gov.in/ পোর্টাল বা Voter Helpline App এর মাধ্যমে নিজের ভোটার স্লিপটি ডাউনলোড করে নিতে পারেন। কীভাবে ডাউনলোড করবেন? জানুন এখানে ক্লিক করে

Voter Slip Download: শিয়রে ভোট, এখনও ভোটার স্লিপ পাননি? চিন্তা নেই, ঘরে বসেই ডাউনলোড করুন, রইল স্টেপ-বাই-স্টেপ গাইড

গুরুত্বপূর্ণ নির্দেশিকা (Voting Guidelines)

  • ভোট দিতে যাওয়ার সময় মোবাইল ফোন, ক্যামেরা বা ইলেকট্রনিক গ্যাজেট ভোটকেন্দ্রের ভিতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ।
  • নিয়ে গেলে বাইরে রেখে ভোটকেন্দ্রে ঢুকতে হবে।
  • ভোটকেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।

ভোটদানের ক্ষেত্রে কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে উপস্থিত নির্বাচনী আধিকারিকদের জানান। এছাড়াও ভোট কেন্দ্রে অশান্তি বা ভোটদানে কেউ বাধা দিলে নির্বাচন কমিশন স্বীকৃত নির্দিষ্ট হেল্প লাইন নম্বরে কল করে অথবা cVIGIL অ্যাপের মাধ্যমে আপনার অভিযোগ জানাতে পারেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment