রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাইপ ফেটে জল ঢুকল চিড়িয়াখানায়, খবর পেয়েই ছুটলেন মন্ত্রী অগ্নিমিত্রা

Agnimitra Paul
---Advertisement---

আলিপুরে জলের পাইপ ফেটে বিপত্তি। জল ঢুকল চিড়িয়াখানায় (Agnimitra Paul)। বন্যপ্রাণীদের খোঁজ নিতে খবর পেয়েই আলিপুর চিড়িয়াখানায় পৌঁছে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ নেন। সেখানে গিয়ে তিনি নিজে দাঁড়িয়ে থেকে জল নিকাশির তদারকি করেন। চিড়িয়াখানার ভিতরে মাটির তলায় পাইপ ফেটে বিপত্তি ঘটে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, “সকালেই খবর পেয়েছিলাম যে চিড়িয়াখানার (Agnimitra Paul) ভেতর মাটির তলা দিয়ে যাওয়া আদি গঙ্গার একটি পাইপলাইনে লিক হয়েছে। সকালের টানা বৃষ্টির জমা জলের পাশাপাশি সেই পাইপলাইন থেকেও হু হু করে জল ঢুকছিল চিড়িয়াখানার ভেতরে। বিশেষ করে যেখানে ক্যাঙ্গারু এবং শিম্পাঞ্জিদের রাখা হয়, সেই খাঁচার চারপাশ জলমগ্ন হয়ে পড়েছিল।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় পদক্ষেপ নেয় প্রশাসন। অগ্নিমিত্রা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছন এবং কলকাতা পুরসভার বড় দুটি পাম্পিং গাড়ি আনিয়ে জল বের করার কাজ শুরু করে দেন। পাইপ লাইনের ফাটল মেরামতের কাজও দ্রুত গতিতে চলছে। খাঁচাবন্দি অবলা পশুদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার ফলে কোনও প্রাণীর নিরাপত্তা বা স্বাস্থ্যগত সমস্যা তৈরি হয়নি। সমস্ত এনক্লোজার এবং পশুপাখিদের আবাসস্থল নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের চলাচলে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। এই বৃষ্টির জেরে শহর কলকাতার বিস্তীর্ণ অংশ ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। রাজপথ থেকে অলিগলি, সর্বত্রই থৈ থৈ অবস্থা। এই দুর্যোগের জেরে এবার জল জমল শহরের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র আলিপুর চিড়িয়াখানার ভেতরেও।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment