---Advertisement---

যোগা দিবসের মহাপ্রস্তুতি, রেড রোডে থাকবেন প্রধানমন্ত্রী

June 20, 2026 7:08 PM
International Yoga Day
---Advertisement---

২১ জুন বিশ্ব যোগা দিবস। রবিবার রেড রোডও পালিত হবে যোগা দিবস (International Yoga Day)। যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। হাইভোল্টেজ এই কর্মসূচি উদযাপনের জন্য প্রস্তুত রেড রোড। কাট আউট থেকে পোস্টার, ব্যানার, হোডিং- রেড রোড জুড়ে এখন শুধুই যোগা দিবস।

প্রধানমন্ত্রীর বঙ্গসফরের সময় সূচি:
সকাল ৬টা থেকে ৭:৩০ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন যোগ দিবসের (International Yoga Day)অনুষ্ঠানে। তারপরে রেড রোড থেকে লোকভবন হয়ে গার্ডেনরিচে যাবেন মোদি। ৩টি যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনটি জাহাজের নাম আইএনএস ডুনাগিরি, আইএনএস সংশোধক,আইএনএস আগ্রে। গার্ডেনরিচের অনুষ্ঠান শেষ করে মোদি ফিরবেন রেসকোর্সে। সেখান থেকে সরাসরি হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে ফিরবেন মোদি। কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ‘বাংলার সরকার স্বচ্ছতার সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে’।

ট্রাফিক নিয়ন্ত্রণ:
এদিন সুরক্ষা ও বিশাল জনসমাগমের কারণে রেড রোড সংলগ্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠান চলাকালীন এজেসি বোস রোড, মৌলালির মোড় ও সেন্ট জর্জেস গেট রোডে গাড়ি চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শনিবার রাত ২টো থেকে যোগ দিবসের কর্মসূচি শেষ না-হওয়া পর্যন্ত এই রাস্তাগুলিতে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। স্ট্র্যান্ড রোড থেকে রাজা উডমুন্ট স্ট্রিট যাওয়ার পথে, সিআর অ্যাভিনিউ থেকে দক্ষিণে জিসি অ্যাভিনিউয়ের রাস্তাতেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। জওহরলাল নেহরু রোডও ওই সময়ের জন্য বন্ধ রাখছে পুলিশ।

অন্যদিকে, যোগ দিবসের কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোডের দিকে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে। কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য নির্দিষ্ট স্টিকার লাগিয়ে যে গাড়িগুলি আসবে, সেগুলি মেয়ো রোড ধরে যেতে দেওয়া হবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment