রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দীর্ঘদিন ধূমপান করেও ‘কিছু হয়নি’ ভেবে নিশ্চিন্ত? সাবধান, নীরবেই বাসা বাঁধতে পারে মারণ রোগ

Stop Smoking
---Advertisement---

‘জেনে শুনে বিষপান’ এই কথাটি একদম মিলে যায় যারা ধূমপান করেন তাদের সঙ্গে। প্যাকেটের গায়েই সতর্কবার্তা, তবে কে তার ধার ধারে। অনেক ধূমপায়ীরাই আবার বেশ বুক ফুলিয়ে বলেন, ‘আমি তো বহু বছর ধরে সিগারেট খাচ্ছি, কই কোনও সমস্যা হয়নি তো।’ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এই ধারণাই অত্যন্ত বিভ্রান্তিকর এবং বিপজ্জনক। কারণ শরীরে কোনও উপসর্গ না থাকলেই যে ক্ষতি হচ্ছে না, এমন নয়। অনেক ক্ষেত্রেই শরীরের ভিতরে নীরবে ক্ষতি চলতে থাকে, যা দীর্ঘদিন পরে গুরুতর রোগের আকারে প্রকাশ পায়। আপনার শরীরেও কী বাসা বাঁধছে মারণ রোগ? কী করে বুঝবেন? (Stop Smoking)

শরীরের নীরবতা সব সময় সুস্থতার লক্ষণ নয়

শ্বাসযন্ত্রের রোগ বিশেষজ্ঞ ডঃ হরিশ ভাটিয়া জানাচ্ছেন, তাঁর কাছে প্রতিদিন এমন বহু রোগী আসেন, যারা দাবি করেন যে তারা সম্পূর্ণ সুস্থ। কিন্তু পরীক্ষায় দেখা যায়, শরীরের ভেতরে ইতিমধ্যেই নানা পরিবর্তন শুরু হয়ে গেছে।

তাঁর কথায়, ফুসফুস প্রথমদিকে কোনও অভিযোগ জানায় না। এটি বাতাস পরিশোধন করে, ছোটখাটো ক্ষতি নিজেই সারিয়ে তোলার চেষ্টা করে এবং দীর্ঘদিনের চাপও সহ্য করে। কিন্তু প্রতিদিন ধূমপানের মাধ্যমে শরীরে প্রবেশ করা বিষাক্ত রাসায়নিক পদার্থ ধীরে ধীরে জমতে থাকে এবং একসময় বড় ধরনের ক্ষতির কারণ হয়ে ওঠে।

শরীর অভ্যস্ত হয়ে গেলেই কি বিপদ কেটে যায়?

বিশেষজ্ঞদের মতে, মানুষ যেমন ধীরে ধীরে কোনও শব্দ বা পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়, তেমনি শরীরও দীর্ঘদিনের ধূমপানের ক্ষতিকর প্রভাব সহ্য করতে শিখে ফেলে। ফলে অনেকেই মনে করেন সবকিছু স্বাভাবিক রয়েছে। কিন্তু বাস্তবে শরীরের এই মানিয়ে নেওয়া কোনওভাবেই ক্ষতি বন্ধ হওয়ার প্রমাণ নয়। (Stop Smoking)

স্টেশন চত্বরের থুতু বা ময়লা ফেললেই ২০০ টাকা জরিমানা, হোয়াটসঅ্যাপ নম্বর চালু রেলের

উপসর্গ না থাকলেও শরীরে কী কী পরিবর্তন ঘটে?

ডঃ হরিশ ভাটিয়ার মতে, সুস্থ অনুভব করা মানেই নিরাপদ থাকা নয়। শরীর তার ক্ষমতা অনুযায়ী শেষ পর্যন্ত নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু দীর্ঘদিন ধূমপানের ফলে ধীরে ধীরে—

  • শ্বাসনালীর পথ সংকুচিত হতে থাকে ফুসফুসের স্বাভাবিক কাজ করার ক্ষমতা কমে যায়
  • রক্তনালীগুলো শক্ত হয়ে যায়
  • শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছানোর ক্ষমতা কমতে থাকে

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এসব পরিবর্তন বছরের পর বছর কোনো ব্যথা বা বাহ্যিক লক্ষণ ছাড়াই চলতে পারে।

ধূমপানজনিত রোগ হঠাৎ নয়, তৈরি হয় ধীরে ধীরে

জেনারেল ফিজিশিয়ান ডঃ পঙ্কজ খাতানা জানান, ধূমপানের কারণে সৃষ্ট রোগগুলো হঠাৎ করে দেখা দেয় না। দীর্ঘ সময় ধরে শরীরের ভেতরে ক্ষতি জমতে জমতেই একসময় তা গুরুতর রোগে পরিণত হয়। ধূমপানের ফলে যেসব রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, সেগুলির মধ্যে রয়েছে— দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার, হৃদরোগ। অনেক ক্ষেত্রেই রোগ ধরা পড়ার সময় শরীরের যথেষ্ট ক্ষতি ইতিমধ্যেই হয়ে যায়। (Stop Smoking)

প্রথম লক্ষণই হতে পারে প্রাণঘাতী

ডঃ খাতানার মতে, অনেক সময় ধূমপানের প্রথম দৃশ্যমান লক্ষণই হতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো গুরুতর কোনও ঘটনা। অর্থাৎ, দীর্ঘদিন শরীরের ভিতরে যে সমস্ত ক্ষতি হয়েছে তার উপসর্গ যখন দেখা দেয়, তখন শরীর ইতিমধ্যেই বড় ধরনের ক্ষতির শিকার হয়ে গিয়েছে। তাই শুধুমাত্র ‘আমি ভালো আছি’ ভেবে নিশ্চিন্ত থাকার কোনও কারণ নেই।

একাকীত্ব শুধু অনুভূতি নয়, এটি শরীর-মন দুটোরই নীরব বিপদ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তাবিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক-এর বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তামাকজাত পণ্যের কারণে সৃষ্ট রোগ বিশ্ব জুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। তাই ধূমপানকে কখনোই নিরাপদ অভ্যাস হিসেবে দেখা উচিত নয়।

ধূমপান ছাড়লে কী কী উপকার মেলে?

চিকিৎসকদের মতে, যেকোনও বয়সেই ধূমপান ছাড়ার সিদ্ধান্ত শরীরের জন্য উপকারী। ধূমপান ছাড়ার পর-

  • কয়েক দিনের মধ্যেই হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক হতে শুরু করে
  • কয়েক মাসের মধ্যে ফুসফুসের কার্যক্ষমতার উন্নতি হয়
  • সময়ের সঙ্গে সঙ্গে হৃদরোগ, ফুসফুসের রোগ এবং অন্যান্য গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। (Stop Smoking)

তাই বিশেষজ্ঞদের একটাই বার্তা, দীর্ঘদিন ধূমপান করেও কোনও উপসর্গ না থাকা নিরাপদ থাকার প্রমাণ নয়। শরীর অনেক সময় নীরবে ক্ষতি সহ্য করে চলে, আর সেই ক্ষতির প্রকাশ ঘটে অনেক দেরিতে। তাই সুস্থ জীবন ও ভবিষ্যতে বড় ঝুঁকি এড়াতে যত দ্রুত সম্ভব ধূমপান ত্যাগ করাই সবচেয়ে বুদ্ধিমানের সিদ্ধান্ত।

২৫ বছরের পরিচয় থেকে আজীবনের বন্ধন, তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, কে এই গৌরী স্প্র্যাট?


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “দীর্ঘদিন ধূমপান করেও ‘কিছু হয়নি’ ভেবে নিশ্চিন্ত? সাবধান, নীরবেই বাসা বাঁধতে পারে মারণ রোগ”

Comments are closed.