রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্টেশন চত্বরের থুতু বা ময়লা ফেললেই ২০০ টাকা জরিমানা, হোয়াটসঅ্যাপ নম্বর চালু রেলের

Eastern Railway Is Watching You
---Advertisement---

রেলস্টেশন হোক বা ট্রেনের ভিতরে যেখানে সেখানে থুতু ফেলা বা ময়লা আবর্জনা ছড়ানোর অভ্যাস বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ নিল পূর্ব রেল। এবার থেকে স্টেশন চত্বর বা ট্রেনের কোচে কাউকে থুতু ফেলতে দেখলে কিংবা কোনও ধরনের আবর্জনা ফেলতে গিয়ে ধরা পড়লে সঙ্গে সঙ্গেই গুনতে হবে ২০০ টাকা জরিমানা। শুধু তাই নয়, যাত্রীরাও এবার এই অভিযানের অংশ হতে পারবেন। চোখের সামনে এমন কোনও ঘটনা দেখলে অপরাধীর ছবি তুলে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালেই ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ। স্টেশন চত্বরে পরিচ্ছন্নতা বজায় রাখতে শনিবার থেকেই “Eastern Railway is Watching You” নামে এই বিশেষ অভিযান শুরু করেছে পূর্ব রেল।

হাওড়া স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওসকর। তিনি জানান, স্টেশন বা ট্রেনে কেউ যদি একটি বিস্কুটের মোড়কও ফেলে দেন অথবা যেখানে-সেখানে থুতু ফেলেন, তাহলে তাঁকে তৎক্ষণাৎ ২০০ টাকা জরিমানা করা হবে। তাঁর কথায়, শত শত মিটারজুড়ে ছড়িয়ে থাকা রেললাইনের প্রতিটি অংশ থেকে ময়লা পরিষ্কার করা অত্যন্ত কঠিন। তাই শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মীদের উপর নির্ভর না করে এবার প্রযুক্তির সাহায্যে অপরাধীদের চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে রেল।

এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্টেশন জুড়ে একাধিক থাকা সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি রেল সুরক্ষা বাহিনী (RPF)-কেও বিশেষ নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। সিসিটিভির মাধ্যমে সারাক্ষণ নজর রাখা হবে, যাতে কেউ রেল চত্বরে নোংরা করলে বা থুতু ফেললে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।

তবে শুধু রেলকর্তৃপক্ষ নয়, সাধারণ যাত্রীদেরও এই অভিযানে সরাসরি যুক্ত করতে চাইছে পূর্ব রেল। কোনও যাত্রী যদি কাউকে স্টেশন বা ট্রেনে ময়লা ফেলতে কিংবা থুতু ফেলতে দেখেন, তাহলে সেই ব্যক্তির ছবি তুলে ঘটনাস্থলের সঠিক তথ্যসহ 9002022780 নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারবেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে ঘটনাস্থলেই জরিমানা করা হবে। পাশাপাশি যিনি এই ছবি পাঠিয়ে রেলকে সহযোগিতা করবেন, তাঁকে “Captain Clean” সম্মান স্বরূপ সংশাপত্রও দেবে পূর্বরেল।

বারুইপুরে ‘ধর্ষণ’ ও ‘খুনে’ গ্রেফতার ১, নাবালিকার পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর

এই কর্মসূচির সূচনার দিন জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওসকর, হাওড়ার ডিআরএম বিশাল কাপুর-সহ একাধিক শীর্ষ রেল আধিকারিক হাওড়া স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তাঁরা যাত্রীদের সঙ্গে কথা বলে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব বোঝান এবং এই অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতার জন্য আবেদন জানান।

মিলিন্দ দেওসকর বলেন, পরিচ্ছন্ন রেলস্টেশন গড়ে তোলা শুধু রেলকর্মীদের একার পক্ষে সম্ভব নয়। যাত্রীদেরও সমান দায়িত্ব নিতে হবে। তাঁর কথায়, প্রতিদিন প্রায় আড়াই কোটি যাত্রী যদি ময়লা ফেলেন বা যেখানে-সেখানে থুতু ফেলেন, তাহলে মাত্র এক হাজার রেলকর্মীর পক্ষে সব জায়গা পরিষ্কার রাখা কোনওভাবেই সম্ভব নয়। তাই যাত্রীদের সচেতনতা এবং সহযোগিতাই এই অভিযানের সবচেয়ে বড় শক্তি। (Eastern Railway is Watching You)

এদিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, ময়লা ফেলা ও থুতু ফেলার বিরুদ্ধে এটি পূর্ব রেলের একটি সচেতনতামূলক অভিযান। চলতি বছরের এপ্রিল মাসে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছিল। এবার সেই উদ্যোগকে আরও কঠোর করেছে তারা। রেল চত্বরে ময়লা ফেলা বা থুতু ফেলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করা হয়েছে।

পূর্ব রেলের দাবি, “Eastern Railway is Watching You” অভিযানের মাধ্যমে ২৪ ঘণ্টায় রেল চত্বরের প্রতিটি অংশের উপর সারাক্ষণ নজর রাখা হবে। সিসিটিভি নেটওয়ার্ক, আরপিএফ-এর বিশেষ নজরদারি, রেলকর্মীদের সক্রিয় তৎপরতা এবং যাত্রীদের সহযোগিতার মাধ্যমে স্টেশন ও ট্রেনকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। তাই এবার থেকে রেলের সম্পত্তি নোংরা করলে আর কোনও ছাড় নয়, ধরা পড়লেই জরিমানা অবশ্যম্ভাবী।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “স্টেশন চত্বরের থুতু বা ময়লা ফেললেই ২০০ টাকা জরিমানা, হোয়াটসঅ্যাপ নম্বর চালু রেলের”

Leave a Comment