ফুটবলের মহাযজ্ঞ মানেই আবেগ, উন্মাদনা আর ইতিহাসের সাক্ষী থাকার অনুভূতি। আর সেই অনুভূতিরই এক অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকলেন বলিউড তারকা (Nora Fatehi) নোরা ফাতেহি। মাঠের লড়াই নয়, বরং দর্শকাসনে ভারতীয় সমর্থকদের ভালোবাসা ও সমর্থনই তাঁকে আবেগাপ্লুত করে তুলল। চোখের জল সামলাতে না পেরে নিজের মনের কথা প্রকাশ করলেন অভিনেত্রী-নৃত্যশিল্পী (Nora Fatehi) নোরা ফাতেহি।
চলতি FIFA বিশ্বকাপেও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে রয়েছেন (Nora Fatehi) নোরা ফাতেহি। এর আগেও FIFA-র সঙ্গে তাঁর একাধিক স্মরণীয় মুহূর্ত রয়েছে। এবারের বিশ্বকাপে তিনি তাঁর অফিসিয়াল FIFA গান ‘Siir Siir’ এবং জনপ্রিয় অ্যান্থেম ‘Champions’-এর উদ্বোধনী পারফরম্যান্সের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছেন।
তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, স্টেডিয়ামের এক আবেগঘন অভিজ্ঞতাই সবচেয়ে বেশি ছুঁয়ে গিয়েছে নোরাকে। ডালাসের স্টেডিয়ামে উপস্থিত হয়ে (Nora Fatehi) তিনি বলেন, “এই অভিজ্ঞতার সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না। বাড়িতে বসে খেলা দেখার থেকে এটা সম্পূর্ণ আলাদা অনুভূতি। জীবনে কখনও এই মুহূর্ত ভুলব না। ভবিষ্যতে আমার সন্তানদের বলার মতো একটা অসাধারণ গল্প তৈরি হয়ে গেল। আমি ইতিহাসের সাক্ষী ছিলাম।”
‘অন্ধকারকে চ্যালেঞ্জ করছি’, Zee5 থেকে সতলাজ সরানো নিয়ে মুখ খুললেন দিলজিৎ
(Nora Fatehi) নোরা আরও বলেন, “আমি সত্যিই অনুভব করছি যে আমি জীবনটাকে পূর্ণভাবে বাঁচছি। তবে একটা ঘটনা আমাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করেছে। স্টেডিয়ামে আমি অনেক ভারতীয় সমর্থকের সঙ্গে দেখা করেছি, যারা মরক্কোর জার্সি পরে মরক্কোকে সমর্থন করছিলেন। তাঁরা আমার সঙ্গে ছবি তুলেছেন, আমাকে জড়িয়ে ধরেছেন। সেই মুহূর্তটা আমার কাছে ভীষণ গর্বের ছিল। আমার চোখে জল চলে এসেছিল।”
(Nora Fatehi) তিনি আরও যোগ করেন, “যদি আপনারা ভারতীয় হয়ে ডালাসে এসে মরক্কোকে সমর্থন করে থাকেন, তাহলে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, কানাডার টরন্টোয় মরক্কো বংশোদ্ভূত পরিবারে জন্ম নেওয়া নোরা ফাতেহি আজ ভারতের অন্যতম জনপ্রিয় আন্তর্জাতিক তারকা। ভারত এবং মরক্কো—দুই দেশের সঙ্গেই তাঁর আবেগের সম্পর্ক বরাবরই গভীর। আর সেই কারণেই FIFA-র মঞ্চে ভারতীয়দের মরক্কো সমর্থন করতে দেখে আবেগ ধরে রাখতে পারেননি এই গ্লোবাল আইকন।













1 thought on “বিশ্বকাপে ভারতীয়দের দেখে কেন চোখে জল এল নোরা ফাতেহির?”