রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাহেলগাঁও হামলায় বড় পদক্ষেপ, চার্জশিটে হাফিজ সইদের নাম যোগ করল NIA

Hafiz Saeed
---Advertisement---

[ছবি:এক্স]

জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার তদন্তে বড় পদক্ষেপ নিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এই হামলার পরিপূরক চার্জশিটে এবার পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (LeT) প্রধান (Hafiz Saeed) হাফিজ সইদকে অভিযুক্ত হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছে NIA। তদন্তকারী সংস্থার দাবি, সীমান্তের ওপার থেকে এই হামলার পরিকল্পনা ও ষড়যন্ত্রে প্রত্যক্ষ ভূমিকা ছিল (Hafiz Saeed) হাফিজ সইদের।

সোমবার জম্মুর NIA-র বিশেষ আদালতে দাখিল করা এই পরিপূরক চার্জশিটে (Hafiz Saeed) হাফিজ সইদকে ব্যক্তিগতভাবে অভিযুক্ত করার পাশাপাশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা এবং তার ছদ্ম সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর প্রধান হিসেবেও অভিযুক্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩ এবং বেআইনি কার্যকলাপ (নিবারণ) আইন, ১৯৬৭-এর একাধিক ধারায় (Hafiz Saeed) তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এছাড়াও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী ষড়যন্ত্র পরিচালনার অভিযোগও রয়েছে।

NIA সূত্রে জানা গিয়েছে, এই পরিপূরক চার্জশিটটি পূর্বে দাখিল করা ১,৫৯৭ পাতার মূল চার্জশিটে পাহেলগাঁও হামলার পিছনে পাকিস্তানের ভূমিকা এবং (Hafiz Saeed) হাফিজ সইদের কথিত যোগসূত্রের বিস্তারিত তথ্য ও বৈজ্ঞানিক তদন্তে প্রাপ্ত প্রমাণ তুলে ধরা হয়েছে।

পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, এবার ভারতের কাছে সাহায্যের আর্জি PoK নেতার

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর দাখিল করা প্রথম চার্জশিটে পাকিস্তানি হ্যান্ডলার সাজিদ জাট, ‘অপারেশন মহাদেব’-এ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত তিন জঙ্গি এবং গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। পাশাপাশি, লস্কর-ই-তইবা এবং তার সহযোগী সংগঠন TRF-কে এই হামলার পরিকল্পনা, অর্থায়ন ও বাস্তবায়নের সঙ্গে জড়িত বলে চিহ্নিত করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এই নৃশংস হামলায় ২৫ জন পর্যটক এবং এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে মামলাটি পাহেলগাঁও থানায় দায়ের হলেও, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে পরবর্তীতে তদন্তভার NIA-র হাতে তুলে দেওয়া হয়। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই হামলার আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্পূর্ণ চিত্র সামনে আনতে তদন্ত এখনও জারি রয়েছে। NIA-র দাবি, দীর্ঘদিন ধরেই পাকিস্তান সীমান্তের ওপার থেকে ভারতে সন্ত্রাসবাদে মদত দিয়ে আসছে এবং পাহেলগাঁও হামলাও সেই বৃহত্তর ষড়যন্ত্রেরই অংশ।

বিশ্বকাপে ভারতীয়দের দেখে কেন চোখে জল এল নোরা ফাতেহির?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “পাহেলগাঁও হামলায় বড় পদক্ষেপ, চার্জশিটে হাফিজ সইদের নাম যোগ করল NIA”

Leave a Comment