রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মিছিলের আগেই পুলিশের হাতে আটক অভিজিৎ দীপকে, যন্তর মন্তরে হেফাজতে নেহা

Published on: October 16, 2026
Abhijeet Dipke Detained
---Advertisement---

দিল্লিতে জাতীয় পতাকা নিয়ে মিছিল ঘিরে ফের উত্তেজনা। (Abhijeet Dipke Detained) ‘লেহরা দো তিরঙ্গা’ যাত্রা শুরুর কয়েক মিনিট আগেই বাড়ি থেকে আটক করা হলো ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে। অন্যদিকে, যন্তর মন্তরের কাছে আটক করা হয়েছে ছাত্রনেত্রী নেহা বোরাকে। প্রতিবাদী যুব আন্দোলনের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজধানীতে।

মিছিলের আগে পুলিশের নোটিস

(Abhijeet Dipke Detained) আজ সকালে অভিজিৎ দীপকের বাড়িতে পৌঁছে তাঁকে মিছিল না করার নোটিস দেয় দিল্লি পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৬৩ ধারা উল্লেখ করে জারি করা ওই নোটিসে জানানো হয়, কনট প্লেস এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পুরসভা (NDMC) অনুমতি দেয়নি। অনুমতি ছাড়া মিছিল বা জমায়েত করলে আইন লঙ্ঘনের অভিযোগে পদক্ষেপ করা হবে বলেও সতর্ক করা হয়।

পুলিশের সঙ্গে বাগ্‌বিতন্ডা

গান্ধীর ছবি আঁকা সাদা টি-শার্ট ও জিনস পরা দীপকের কাঁধে ছিল ছোট জাতীয় পতাকা। পুলিশের বক্তব্য, তিরঙ্গা ওড়ানো বেআইনি নয়, তবে অনুমতিহীন মিছিল ও জমায়েত নিষেধাজ্ঞা ভাঙতে পারে। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান বজায় রাখার বিষয়েও তাঁকে সতর্ক করা হয়। (Abhijeet Dipke Detained)

পুলিশকে CJP নেতা প্রশ্ন করেন, “আপনারা আমার বিরুদ্ধে কী অভিযোগ আনছেন?” পুলিশ জানায়, “আপনি নয়াদিল্লিতে যেতে পারবেন না। আমরা আপনাকে আটক করছি।” জবাবে তিনি বলেন, “নয়াদিল্লিতে যেতে পারব না, অন্য কোথাও তো যেতে পারি। আমি কোন আইন ভেঙেছি?”

সপ্তাহে দ্বিতীয়বার আটক

(Abhijeet Dipke Detained) এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার আটক হলেন ৩১ বছরের দীপকে। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের উদ্দেশ্যে মুম্বই থেকে দিল্লি পৌঁছনোর পর তাঁকে আটক করা হয়েছিল।

গত ১৩ অক্টোবর যন্তর মন্তরে জাতীয় পতাকা নিয়ে ঢোকার অভিযোগে CJP সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়। ঐতিহাসিক স্থানটিকে প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার পরদিন এই ঘটনা ঘটে। দু’জনকে পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তাঁদের গ্রেফতারের প্রতিবাদেই ‘লেহরা দো তিরঙ্গা’ যাত্রার অন্যতম উদ্যোগ নেওয়া হয়েছিল। (Abhijeet Dipke Detained)

এক ফোনের ডেটা অন্য ফোনে শেয়ার, পুজোয় দারুণ ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির Vi?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now