ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এবার বিমানের ধাঁচে খাবার, বন্দে ভারতে খাবারের মেনু ছাঁটাইয়ের পর নয়া উদ্যোগ রেলের

Vande Bharat Sleeper Food Menu
---Advertisement---

(Vande Bharat Sleeper Food Menu) বন্দে ভারত স্লিপার ট্রেনে খাবারের মেনু ছোট করার সিদ্ধান্ত ঘিরে আগেই যাত্রীদের মধ্যে আলোচনা শুরু হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করার পথে আরও এক ধাপ এগোল ভারতীয় রেল। দীর্ঘ দূরত্বের ট্রেনে খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের অভিযোগ কমাতে এবার নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) তিনটি বন্দে ভারত স্লিপার রুটে চালু করেছে বিমানযাত্রার ধাঁচে ছোট ও নির্দিষ্ট খাবারের মেনু। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ব্যবস্থায় খাবার তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে নামী ক্লাউড কিচেন ও হোটেল গোষ্ঠীগুলিকে।

তিনটি রুটে নতুন ব্যবস্থা

(Vande Bharat Sleeper Food Menu) প্রাথমিকভাবে মুম্বই-বেঙ্গালুরু, হাওড়া-কামাখ্যা এবং নয়াদিল্লি-বারাণসী বন্দে ভারত স্লিপার ট্রেনে এই ব্যবস্থা চালু হয়েছে। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, পুরনো ক্যাটারিং ব্যবস্থার পরিবর্তে খাবার তৈরি করছে মেফেয়ার গ্রুপ (Mayfair Group), তাজস্যাটস (TajSATS) এবং সরোভার পোর্টিকো গ্রুপ (Sarovar Portico Group)। এক আধিকারিক জানিয়েছেন, “আমরা এমন সেল কিচেনের সঙ্গেও কাজ করছি, যারা বিমান সংস্থা ও হোটেলে খাবার সরবরাহ করে। সেখানে নির্দিষ্ট মান বজায় রেখে খাবার তৈরি, প্যাকেটবন্দি ও পরিবেশন করা হয়।”

সকালের জলখাবার থেকে রাতের খাবার, কী থাকছে?

(Vande Bharat Sleeper Food Menu) নতুন মেনুতে সকালের জলখাবারে থাকছে ইডলি- মেদু বড়া, চাটনি ও সাম্বার অথবা পোহা কিংবা উপমা। দুপুর ও রাতের খাবারে মিলবে রুটি, ভাত, ডাল এবং নিরামিষ বা চিকেনের একটি পদ। বাদ পড়েছে স্যুপ, স্যান্ডউইচ, বাটারমিল্ক, অমলেট, চকোলেট, স্যালাড, আচার, দই ও মিষ্টির মতো একাধিক খাবার।

কমছে খাবারের ওজন, কমেছে অভিযোগও

আগে প্রতিটি খাবারের ওজন ছিল ৭০০-৭৫০ গ্রাম। এখন তা কমে হয়েছে ৪৫০-৫০০ গ্রাম। তবে IRCTC-র দাবি, প্রতিটি পদের পরিবেশিত পরিমাণ অপরিবর্তিত রয়েছে।

IRCTC-র পশ্চিমাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজারের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় ক্লাউড কিচেন থেকে খাবার সরবরাহ শুরু হওয়ার পর অভিযোগ প্রায় ১০ শতাংশ কমেছে।

অন্যান্য ট্রেনেও চালু হতে পারে?

(Vande Bharat Sleeper Food Menu) এই পরীক্ষামূলক ব্যবস্থা সফল হলে ভবিষ্যতে অন্যান্য দূরপাল্লার ট্রেন, এমনকী প্রিমিয়াম ট্রেনেও সংক্ষিপ্ত মেনু চালু করতে পারে IRCTC।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now