গাড়ি বা বাইক চালান? তাহলে বদলে যেতে পারে আপনার বিমার নিয়ম। (Car Bike Insurance Rules) ট্রাফিক আইন ভাঙলে বাড়তে পারে আপনার গাড়ির ইনস্যুরেন্সের প্রিমিয়ামও। এমনকী বৈধ বিমা না থাকলে পেট্রোল পেতেও সমস্যা হতে পারে। গাড়ির মালিকদের জন্য একাধিক বড়সড় পরিবর্তনের প্রস্তাব খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।
Table of Contents
ট্রাফিক আইন ভাঙলে বাড়বে প্রিমিয়াম
টাইমস অফ ইন্ডিয়া (TOI)-র প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে চালকের ট্রাফিক আইন ভাঙার রেকর্ড দেখে বিমার প্রিমিয়াম নির্ধারণের প্রস্তাব রয়েছে। অর্থাৎ, যাঁরা নিয়মিত ট্রাফিক আইন লঙ্ঘন করেন, তাঁদের বেশি প্রিমিয়াম দিতে হতে পারে। তবে কোন অপরাধে কতটা খরচ বাড়বে, তা এখনও চূড়ান্ত হয়নি। (Car Bike Insurance Rules)
চার ও ছ’বছরের বিমার প্রস্তাব
বর্তমানে বার্ষিক বিমার পরিবর্তে এককালীন প্রিমিয়ামে চার বছরের গাড়ি এবং ছ’বছরের বাইক বিমা চালুর বিষয়টিও বিবেচনা করছে মন্ত্রক। (Car Bike Insurance Rules) পাশাপাশি ইলেকট্রিক গাড়ি-সহ কয়েকটি বিভাগের বেস প্রিমিয়াম সংশোধনের প্রস্তাব রয়েছে।
‘নো ইনস্যুরেন্স, নো ফুয়েল’
(Car Bike Insurance Rules) বিমাহীন গাড়িতে জ্বালানি বিক্রি বন্ধের পরীক্ষামূলক উদ্যোগও নেওয়া হতে পারে। সুপ্রিম কোর্টের সড়ক নিরাপত্তা কমিটির প্রস্তাব অনুযায়ী, হরিয়ানা ও উত্তরপ্রদেশের পাঁচটি করে পেট্রল পাম্পে এই পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। ANPR ক্যামেরার মাধ্যমে গাড়ির নম্বরপ্লেট শনাক্ত করে বিমার বৈধতা যাচাই করা হবে।
কত গাড়ির বিমা রয়েছে?
দেশে প্রায় ২৫ কোটি সক্রিয় গাড়ির বৈধ বিমা রয়েছে, যা মোট যানবাহনের প্রায় ৮১ শতাংশ। ভারী বাণিজ্যিক গাড়িতে এই হার ৯০ শতাংশের বেশি, ব্যক্তিগত গাড়িতে ৮৮ শতাংশ, বাইকে ৮০ শতাংশ এবং তিন চাকার যানবাহনে মাত্র ৫৭ শতাংশ।
কেন এই উদ্যোগ?
মোটর ভেহিকেলস আইনে থার্ড-পার্টি বিমা বাধ্যতামূলক। দুর্ঘটনায় অন্যের মৃত্যু, আঘাত বা সম্পত্তির ক্ষতির দায় মেটাতে এই বিমা গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টও বিমার আওতা বাড়ানোর বিষয়ে নির্দেশ দিয়েছিল। (Car Bike Insurance Rules)
তবে মনে রাখতে হবে, এই সমস্ত পরিবর্তন এখনও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। দেশজুড়ে কার্যকর করার কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি।














