ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

একই পরিবারে ৯ মৃত্যু, রাজস্থানে ভয়াবহ পথদুর্ঘটনা

Rajasthan accident
---Advertisement---

তীর্থযাত্রা থেকে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনার মৃত্যু হলো একই পরিবারের ৯ জনের। রবিবার গভীররাতে রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে দ্রুতগতির ফোর্স ক্রুজার গাড়ির ধাক্কা লাগে। আর সেই দুর্ঘটনার জেরেই মৃত্যু হয় গাড়িতে থাকা ৯ সদস্যের। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশুও। ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

Rajasthan Accident: চালকের ভুলেই চলে গেল ৯টি প্রাণ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে ছিলেন মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য। তাঁরা রাজস্থানের খাটু শ্যামজির মন্দিরে পুজো দিয়ে ফিরছিলেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়ি চালানোর সময় কোনওভাবে চালকের চোখ লেগে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রাত প্রায় ২ টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন চার মহিলা, তিনজন পুরুষ এবং দুই শিশু রয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁদের নাম উষা বাই, সুশীলা, কৈলাস, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী এবং মাধবী। এরা সকলেই একই পরিবারের সদস্য।

আহত ৬ হাসপাতালে চিকিৎসাধীন

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে আহত ৬ জনকে অ্যাম্বুল্যান্সে করে নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ মেডিক্যাল টিমও মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন সিটি পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসক-সহ প্রশাসনের আধিকারিকরা। (Rajasthan Accident)

অতিরিক্ত জেলাশাসক রাজেশ যোশী জানান, দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করাই এখন প্রশাসনের প্রধান লক্ষ্য।

পরিবারের এক আহত সদস্য জানান, মোট তিনটি গাড়িতে ৩৬ জন আত্মীয় খাটু শ্যামজি থেকে মধ্যপ্রদেশের ধার এলাকার দিকে ফিরছিলেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি অন্য দুটি গাড়ির থেকে এগিয়ে গিয়েছিল। পরে এক আত্মীয়ের ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। গত মঙ্গলবার রাতে যাত্রা শুরু করেছিল পরিবারটি।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now