ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভারতীয় পণ্যে ২৫% শুল্ক আরোপের প্রস্তাব আমেরিকার, কী বলল নয়াদিল্লি?

US Proposes 25 percent Tariffs
---Advertisement---

ভারতীয় পণ্যের উপর নতুন করে ২৫% শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে আমেরিকা। বুধবার ভারত সহ বেশ কয়েকটি দেশকে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দফতর থেকে শুল্ক আরোপের প্রস্তাবটি দেওয়া হয়। আমেরিকার অভিযোগ, ভারত প্রয়োজনের তুলনায় বেশি পণ্য উৎপাদন করছে। বাজারে বিদেশি সংস্থাগুলির প্রবেশের ক্ষেত্রে প্রতিযোগিতা কঠিন হয়ে উঠেছে। ভারত শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা প্রদান করে না। যা সব বিদেশি সংস্থাগুলির জন্য ক্ষতিকর। যদিও ট্রাম্প প্রশাসনের এই অভিযোগ খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। কেন্দ্র বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতের কোনও খাতেই অতিরিক্ত উৎপাদনের সক্ষমতা নেই। পাশাপাশি ওয়াশিংটনের দেওয়া নোটিশ খতিয়ে দেখা হবে জানানো হয়েছে (US Proposes 25 percent Tariffs)।

US Proposes 25 percent Tariffs: কী বলছে ভারত?

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের বিবৃতি (US Proposes 25 percent Tariffs) অনুযায়ী, “ভারতসহ ১৪টি অর্থনীতির উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত স্ট্রাকচারাল এক্সেস ক্যাপাসিটি ও উৎপাদন সংক্রান্ত বিষয়, মার্কিন বাণিজ্য প্রতিনিধির ‘সেকশন ৩০১’ তদন্তের আওতায় জারি করা ‘নোটিশ অব ডিটারমিনেশন’ এবং ‘রিকোয়েস্ট ফর কমেন্টস’-এর বিষয়টি ভারত সরকার খতিয়ে দেখছে।”

আমেরিকার বাণিজ্য বিভাগের এক প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, “কয়েক দশক ধরে, আমাদের অনেক বাণিজ্যিক অংশীদার এমন সব শিল্প কৌশল গ্রহণ করেছে যা মূলত উৎপাদন খাতকে লক্ষ্য করে তৈরি। এর মধ্যে রয়েছে মজুরি ও শ্রমের ওপর দমন-পীড়ন, আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান, অ-বাজার অর্থনীতির উপাদানগুলির ব্যবহার এবং বাজারকে বিকৃত করে এমন নানা অনুশীলন। এসব পদক্ষেপ বাণিজ্যের ভারসাম্যকে তাদের অনুকূলে নিয়ে গেছে, আর একই সঙ্গে আমেরিকার উৎপাদন ভিত্তিকে দুর্বল করে ফেলেছে।”

শিল্পক্ষেত্রে সরকারি ভর্তুকি-সহ কয়েকটি বিষয়ে প্রভাব নিয়ে কয়েক মাস ধরে চলা তদন্তের পর এই প্রস্তাব এসেছে ইউএসটিআর-এর তরফে। সবটাই বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারায় অন্তর্ভুক্ত। অনেকের ধারণা, বাণিজ্যচুক্তি নিয়ে দিল্লির উপর চাপ বাড়াতেই এই পদক্ষেপ।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now