ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৫ টাকার খৈনির মাশুল ১৮ লক্ষ? বাহরিনে ১৮ দিন জেল খাটলেন ভারতীয় যুবক

Khaini Packet
---Advertisement---

পকেটে মাত্র ৫ টাকার খৈনির জন্য ১৮ লক্ষ টাকা মাশুল গুনলেন উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা সৌরভ রাই। শুধু তাই নয়, বাহরিনে ১৮ দিনের জেলও খাটলেন তিনি। এমনই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরলেন উত্তরপ্রদেশের এই যুবক (Khaini Packet)।

Khaini Packet: কী ঘটেছিল সেদিন?

‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে গাড়ি চালক হিসাবে কাজ করতেন সৌরভ। কর্মসূত্রে তিনি সেখানেই থাকতেন। তবে কয়েকদিন আগে তিনি মুম্বইয়ে এসেছিলেন। সেখান থেকে ২৯ অক্টোবর পর্যটন ভিসায় বাহরিনে গিয়েছিলেন। বিমানবন্দরে পা দিতেই বিপদের মুখে পড়েন তিনি। তাঁর জামার পকেট হাতড়ে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা একটি খৈনির প্যাকেট পান। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন নিরাপত্তারক্ষীরা। এরপর তাঁকে গ্রেফতার করে বাহরিন পুলিশ। পরে এই মামলাটি সেই দেশের সিআইডির হাতে যায়। সঙ্গে সঙ্গে সৌরভের ব্যাগ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বাহরিন পুলিশ।

প্যাকেটজাত খৈনিটি কী উদ্দেশে নিয়ে আসা হয়েছিল? পাচারের উদ্দেশ্য ছিল কি না, তা সৌরভের কাছ থেকে জানতে চান তদন্তকারীরা। তবে সেই প্রশ্নের উত্তরে সৌরভ তদন্তকারীদের জানান, তাঁর খৈনির নেশা রয়েছে। ব্যক্তিগত ব্যবহারের জন্যই তিনি সেটি বহন করছিলেন। তবে প্রাথমিকভাবে সৌরভের কথা বিশ্বাস করতে চাননি তদন্তকারীরা।

‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, সৌরভের অভিযোগ, প্রথমে তাঁকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আটকে রাখা হয়েছিল। সেখানে কোনও রকম গরম জামা-কাপড় ছাড়াই প্রায় ৩ সপ্তাহ তাঁকে আটকে রাখা হয়। সৌরভকে বলা হয়, জেল থেকে মুক্তির জন্য জরিমানা দিতে হবে। তা না দিতে পারলে আজীবন কারাদণ্ড ভোগ করতে হবে।

ছেলের খোঁজ না পেয়ে চিন্তায় পড়েছিল আজমগড়ে সৌরভের পরিবার। কী করবেন বুঝে উঠতে পারছেন না। শেষে আজমগড়ের পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। প্রশাসনের পক্ষ থেকে বিদেশ মন্ত্রককে চিঠি পাঠানো হয়। তারপরই জানা যায় সৌরভ বাহরিনের জেলে বন্দি। তাঁকে ছাড়াতে দিতে হবে ৭,২০০ বাহরিন দিনার, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ ৮০ হাজার টাকা। সেই পরিমান টাকা দিয়ে ছাড়া পান সৌরভ।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now