জোরে বল করছেন জসপ্রীত বুমরাহ, উইকেটের পিছনে দাঁড়িয়ে ঋষভ পন্থ। ব্যাটার ড্যারিল মিচেলের ব্যাট ছুঁয়ে বল গেল পিছনে। সুযোগ তৈরি হলেও ক্যাচ ধরতে পারলেন না ভারতীয় উইকেটকিপার। কঠিন সেই সুযোগ হাতছাড়া হওয়ার পরই পন্থের উইকেটকিপিংয়ের একটি গুরুত্বপূর্ণ খামতি তুলে ধরলেন (Ravichandran Ashwin) রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে, সমস্যার মূলে রয়েছে উইকেটকিপিংয়ের প্রাথমিক কিছু নিয়ম ঠিকমতো না মানা।
কোন ভুল ধরলেন অশ্বিন?
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ঘটনা। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ইনিংসের ৫৬তম ওভারের প্রথম বলটি করেন বুমরাহ। মিড উইকেটের দিকে পুল করতে গিয়ে বল পন্থের গ্লাভস লেগে পিছনে চলে যায় মিচেলের। ক্যাচের জন্য লাফ দিয়েও বল তালুবন্দি করতে পারেননি পন্থ।
ঘটনাটির ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন (Ravichandran Ashwin) অশ্বিন। সোনি স্পোর্টস নেটওয়ার্কের তামিল ধারাভাষ্যকারদের পর্যবেক্ষণের প্রশংসা করে তিনি জানান, উইকেটকিপারের অবস্থানেই ছিল বড়সড় ত্রুটি।
কী বললেন অশ্বিন?
এক্স-এ (Ravichandran Ashwin) অশ্বিন লেখেন, “তামিল ধারাভাষ্যে দুর্দান্ত বিশ্লেষণ করা হয়েছে।” এরপর তিনি ব্যাখ্যা করেন, “এই ছবিটি দেখুন। বোলার বল ছাড়ার আগেই উইকেটকিপার ভারসাম্যপূর্ণ অবস্থানে আসেননি। ফলে ক্যাচ ধরার জন্য যখন তাঁকে লাফ দিতে হয়, তখন তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন।”
Terrific commentary on Tamil Comms. Before ppl come in making it about the person, it’s about the issue and lack of basics. Look at this frame where the keeper has not stepped in to a balanced position before the bowler has let go of the ball, hence he was off balance when he had to take off for the catch. These are things that are non negotiable at this level.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) November 27, 2026
অর্থাৎ, বোলার বল ছাড়ার আগেই প্রয়োজনীয় অবস্থানে আসতে পারেননি পন্থ। ফলে ক্যাচ ধরতে লাফানোর সময় ভারসাম্য হারান তিনি। (Ravichandran Ashwin) অশ্বিনের কথায়, “এই পর্যায়ে ক্রিকেটে এমন বেসিক বিষয়গুলির সঙ্গে কোনও আপস করা চলে না।” একই সঙ্গে স্পষ্ট করেন, তাঁর মন্তব্য কোনও ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য নয়, বরং উইকেটকিপিংয়ের মৌলিক বিষয়টি তুলে ধরতেই এই পোস্ট।
দিনের শেষে লড়াইয়ে নিউ জিল্যান্ড
অবশ্য ৬৫তম ওভারে মিচেলকে শেষ পর্যন্ত আউট করেন ওয়াশিংটন। লেগ স্লিপে ধ্রুব জুরেলের দুরন্ত ক্যাচে ফেরেন তিনি। তবে ১৮৪/৫ থেকে টম ব্লান্ডেল (৫৩*) ও গ্লেন ফিলিপসের (৩৬*) অপরাজিত ৬২ রানের জুটি নিউ জিল্যান্ডকে লড়াইয়ে ফেরায়। দিনের শেষে তাদের স্কোর গিয়ে দাঁড়ায় ২৪৬/৫।













