ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইন্টারভিউতে অনীহা, সোশ্যাল মিডিয়া পোস্টে চার বছরের কাজের খতিয়ান তুলে ধরলেন কল্যাণ চৌবে

Kalyan Chaubey
---Advertisement---

ভারতীয় ফুটবলকে ঘিরে নানা প্রশ্ন ও সমালোচনার মধ্যেই এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে। গত কয়েক দিনে একাধিক সংবাদমাধ্যম, পডকাস্ট এবং বিতর্কসভা থেকে সাক্ষাৎকারের অনুরোধ পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে আলাদা আলাদা সাক্ষাৎকারে অংশ নেওয়ার পরিবর্তে একটি সাধারণ মঞ্চে সর্বোচ্চ ১০০টি প্রশ্নের উত্তর দিতে চান তিনি। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ফুটবলের সঙ্গে নিজের ৩৭ বছরের অভিজ্ঞতা এবং প্রশাসনিক কাজের খতিয়ান।

এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ পোস্টে কল্যাণ জানিয়েছেন, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য সম্মিলিত দায়বদ্ধতা এবং গঠনমূলক আলোচনায় বিশ্বাসী তিনি। তাই একাধিক ব্যক্তিগত আলোচনার পরিবর্তে একটি নির্দিষ্ট মঞ্চে প্রশ্নোত্তর পর্ব করতে চান। তাঁর মতে, এতে বক্তব্যের ধারাবাহিকতা বজায় থাকবে। তবে তার আগে গত চার বছরের প্রশাসনিক কাজ এবং নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরতে চান তিনি। এরপর আগ্রহীদের প্রশ্ন ও মতামতকে স্বাগত জানাবেন। প্রশ্ন করতে ইচ্ছুক ব্যক্তিদের নাম, বয়স, শহর, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং বর্তমান পেশার পরিচয় দিতেও অনুরোধ করেছেন। (Kalyan Chaubey 100 Questions)

ফুটবলের সঙ্গে ৩৭ বছরের সম্পর্ক

কল্যাণ জানিয়েছেন, ১৯৮৯ সালে ১২ বছর বয়সে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) এবং টাটা ফুটবল অ্যাকাডেমির মাধ্যমে তাঁর ফুটবলজীবন শুরু। অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক হিসেবে জার্মানির বন এবং নেদারল্যান্ডসের হারলেমে পরপর দুটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। অনূর্ধ্ব-১৭ থেকে সিনিয়র জাতীয় দল পর্যন্ত ভারতের প্রতিনিধিত্ব করেছেন। অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কও ছিলেন। ৯টি ক্লাবের হয়ে NFL, আই-লিগ ও রাজ্য লিগ মিলিয়ে ৪০০-র বেশি ম্যাচ খেলেছেন। দু’বার ভারতের সেরা গোলরক্ষকের সম্মান পেয়েছেন এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে পাঁচটি রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। জার্মানির এফসি কোলন ও কার্লসরুহে এসসি-তে প্রশিক্ষণও নিয়েছেন।

বিশেষজ্ঞ থেকে প্রশাসক, নানা ভূমিকায় কল্যাণ

২০১৪ ও ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ, ইউরো ২০১৬ এবং আইএসএলের প্রথম তিনটি সংস্করণে সনি ও স্টারের হয়ে বিশেষজ্ঞ বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। ২০২৪ সালের অলিম্পিক প্রস্তুতির শেফ দ্য মিশন কর্মসূচিতেও ভারতের প্রতিনিধিত্ব করেন। IOA-র ভারপ্রাপ্ত সিইও হিসেবে এশিয়ান গেমসে ৬৫৫ জন অ্যাথলিটের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দলের অংশ ছিলেন।

২০১১ সালে ফুটবল স্কুলের ধারণা চালু এবং কলকাতা কাপের মতো স্কুল প্রতিযোগিতার আয়োজনও করেছেন। তাঁর রয়েছে এএফসি সি লাইসেন্স। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল মাঠে বসে দেখেছিলেন তিনি। পাশাপাশি আইআইটি বম্বে, আইআইটি মাদ্রাজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, ISI, FICCI ও CII-তে বক্তব্য রেখেছেন। ফুটবলের বাইরেও সংসদীয় ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জনকল্যাণমূলক কাজে যুক্ত থেকেছেন।

নিজের এই দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন AIFF সভাপতি। এবার তাঁর প্রস্তাবিত ১০০ প্রশ্নের মঞ্চে কী কী প্রশ্ন উঠে আসে, সেটাই দেখার।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now