ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঋণের ফাঁদে জেন জি? ২৫-৩০ বছর বয়সিদের হাতেই বাড়ছে ব্যক্তিগত ঋণের বোঝা

Gen Z Personal Loan
---Advertisement---

ডিজিটাল ঋণের দুনিয়ায় ক্রমশ বাড়ছে তরুণ প্রজন্মের অংশগ্রহণ। বিশেষ করে ২৫ থেকে ৩০ বছর বয়সিদের মধ্যে ব্যক্তিগত ঋণ নেওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডিজিটাল ঋণ প্রদানকারী সংস্থা ভারতলোনের (BharatLoan) ২০২৬ সালের ডেটা রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুযায়ী, সংস্থার মোট ঋণগ্রহীতাদের মধ্যে এই বয়সিদের সংখ্যা এখন প্রতি পাঁচজনে একেরও বেশি। ফলে কর্মজীবনের শুরুতেই ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন তরুণ পেশাদারদের একাংশ।

Gen Z Personal Loan: ২৫-৩০ বছর বয়সিদের ঋণ নেওয়ার প্রবণতা বাড়ছে

ভারতলোনের রিপোর্ট বলছে, ২০২৫ সালে সংস্থার মোট ঋণের আবেদনের মধ্যে ২৫-৩০ বছর বয়সিদের অংশ ছিল ১৮ শতাংশ। ২০২৬ সালে তা বেড়ে হয়েছে ২২.১ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৪.১ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই হার।

শুধু ঋণগ্রহীতার সংখ্যাই নয়, ঋণের মোট টাকার অঙ্কেও বেড়েছে এই বয়সিদের ভাগ। ২০২৫ সালে মোট বিতরণ করা ঋণের ১৩ শতাংশ ছিল তাঁদের দখলে। ২০২৬ সালে সেই পরিমাণ বেড়ে হয়েছে ১৭.৭ শতাংশ। অর্থাৎ ঋণের অঙ্কের নিরিখে তাঁদের অংশীদারিত্ব বেড়েছে প্রায় ৩৬ শতাংশ।

অন্যদিকে, ২৫-৩৫ বছর বয়সিদের মধ্যে ঋণ নেওয়ার প্রবণতাও বেড়েছে। ২০২৫ সালে এই বয়সিদের হাতে ছিল মোট ঋণের আবেদনের ৪৬.১ শতাংশ। ২০২৬ সালে তা বেড়ে হয়েছে ৪৭.৯ শতাংশ। ঋণের মোট অঙ্কের নিরিখে তাঁদের অংশ ৩৮.৯ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৩.৩ শতাংশে।

ঋণগ্রহীতাদের মধ্যে বাড়ছে মহিলাদের সংখ্যাও

রিপোর্টে আরও একটি উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে। ব্যক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। ২০২৫ সালে মোট ঋণগ্রহীতাদের মধ্যে মহিলাদের অংশ ছিল ১১.২ শতাংশ। ২০২৬ সালে তা বেড়ে হয়েছে ১৪.৪ শতাংশ। ঋণের মোট টাকার অঙ্কেও তাঁদের অংশ ১০.৯ শতাংশ থেকে বেড়ে ১৩.৯ শতাংশ হয়েছে। যদিও এখনও সংস্থার মোট ঋণগ্রহীতাদের মধ্যে মহিলাদের সংখ্যা ১৬ শতাংশেরও কম।

কোন শহরে ঋণের চাহিদা বেশি?

শহরভিত্তিক পরিসংখ্যানে বেঙ্গালুরু এখনও শীর্ষে। সংস্থার মোট ঋণের আবেদনের ১৯.৮ শতাংশ এবং ঋণের অঙ্কের ২৩.৩ শতাংশ এসেছে এই শহর থেকে। দিল্লি, মুম্বই ও হায়দরাবাদেও বেড়েছে ঋণের চাহিদা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে আমদাবাদে। সেখানে ঋণের আবেদনে শহরটির অংশ ৪.২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৫.৮ শতাংশ।

কলকাতা সংলগ্ন ২৪ পরগনাও সংস্থার সেরা দশটি ঋণবাজারের তালিকায় জায়গা করে নিয়েছে। মোট আবেদনের ৪.৯ শতাংশ এসেছে এই অঞ্চল থেকে।

তবে মনে রাখতে হবে, এই পরিসংখ্যান শুধুমাত্র ভারতলোনের ২০২৫ ও ২০২৬ সালের ঋণ বিতরণের তথ্যের ভিত্তিতে তৈরি। গোটা দেশের ঋণবাজারের চিত্র এটি নয়।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now