ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অনলাইন জালিয়াতি রুখতে RBI-এর বড় পদক্ষেপ, আসছে ‘স্টপ সুইচ’

RBI Stop Switch
---Advertisement---

দিন দিন অনলাইন লেনদেনের সুবিধার পাশাপাশি বাড়ছে আর্থিক প্রতারণার ঝুঁকিও। কখনও ভুয়ো ফোন, কখনও প্রতারণামূলক লিঙ্কে ক্লিক করে মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। এবার এই ধরনের জালিয়াতি ঠেকাতে গ্রাহকদের হাতে আরও কিছুটা ক্ষমতা তুলে দেওয়ার প্রস্তাব দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নতুন প্রস্তাবে থাকছে ‘স্টপ সুইচ’ এর ব্যবস্থা, যার সাহায্যে একবারেই বন্ধ করা যাবে অ্যাকাউন্ট থেকে সমস্ত নতুন টাকা তোলার বা পাঠানোর ব্যবস্থা। পাশাপাশি বড় অঙ্কের টাকা পাঠানোর ক্ষেত্রে অনুমতি নেওয়া যাবে বিশ্বস্ত কোনও ব্যক্তির কাছ থেকেও।

RBI Stop Switch: কী এই ‘স্টপ সুইচ’? কীভাবে কাজ করবে?

RBI-এর প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহক চাইলে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত এক বা একাধিক ডিজিটাল পেমেন্ট পরিষেবা বন্ধ রাখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী আবার চালুও করতে পারবেন। শুধু তাই নয়, প্রতিটি লেনদেন, নির্দিষ্ট প্রাপক এবং দৈনিক টাকা পাঠানোর সীমাও নিজেই ঠিক করে দিতে পারবেন গ্রাহক। এটিএম, অনলাইন পেমেন্ট, দোকানের কার্ড মেশিন এবং কন্ট্যাক্টলেস পেমেন্টও নিয়ন্ত্রণ করতে পারবেন গ্রাহক।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘স্টপ সুইচ’। এটি চালু করলে গ্রাহকের নিজের উদ্যোগে ভবিষ্যতে অ্যাকাউন্ট থেকে কোনও টাকা ডেবিট করা যাবে না। তবে অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। আগে থেকে চালু থাকা ইএমআই, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন এবং ব্যাঙ্কের নির্দিষ্ট কিছু চার্জ এই ব্যবস্থার আওতায় পড়বে না।

বড় লেনদেনে বিশ্বস্ত ব্যক্তির অনুমতি

নতুন প্রস্তাবে রয়েছে ‘ট্রাস্টেড পার্সন মেকানিজম’ বা TPM। এর মাধ্যমে গ্রাহক ১৮ বছরের বেশি বয়সি কোনও বিশ্বস্ত ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। নির্দিষ্ট সীমার বেশি টাকা পাঠাতে গেলে ওই ব্যক্তির অনুমতি প্রয়োজন হবে। লেনদেনের বিবরণ পাওয়ার পর অনুমতি দেওয়ার জন্য তিনি এক ঘণ্টা সময় পাবেন। অনুমতি না দিলে বা নির্ধারিত সময়ে উত্তর না এলে লেনদেন বাতিল হয়ে যাবে। তবে এর জন্য দু’জনেরই সম্মতি প্রয়োজন। UPI, মার্চেন্ট ও নির্দিষ্ট নিয়মিত পেমেন্ট এই ব্যবস্থার বাইরে থাকবে।

ব্যাঙ্কের গাফিলতিতেও বাড়তি দায়

শুধু গ্রাহকের নিরাপত্তা নয়, ব্যাঙ্কের দায়িত্বও বাড়াতে চাইছে RBI। প্রতারণা ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নেওয়া, লেনদেনের সতর্কবার্তা না পাঠানো, ২৪ ঘণ্টার অভিযোগ জানানোর ব্যবস্থা না রাখা কিংবা অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ না করাকে ব্যাঙ্কের গাফিলতি হিসেবে ধরা হতে পারে। (RBI Stop Switch)

RBI-এর প্রস্তাব অনুযায়ী, নতুন এই নির্দেশিকা ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। তবে ব্যাঙ্ক চাইলে তার আগেও চালু করতে পারবে। ব্যাঙ্কের গাফিলতি সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম কার্যকর হওয়ার কথা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now