ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সাতসকালে কাঁপল উত্তরবঙ্গ, নেপালে ভূমিকম্পের প্রভাব বাংলার একাধিক জেলায়

Nepal Earthquake
---Advertisement---

সকালে ঘুম ভাঙতেই আচমকা কেঁপে উঠল বাড়িঘর। নেপালে শক্তিশালী ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হলো ভারতের একাধিক রাজ্যেও। রিখটার স্কেলে মাত্র ছিল ৫.৩। মঙ্গলবার সকাল প্রায় ৭টা ২ মিনিট নাগাদ নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে আঘাত হানে এই ভূমিকম্প। এর জেরে আতঙ্ক ছড়ায় নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ এবং চিনের বিভিন্ন এলাকায়। বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ।

Nepal Earthquake: কোথায় ছিল ভূমিকম্পের উৎসস্থল?

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS এর প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সকাল ৭টা ২ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৭.৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

অন্যদিকে, নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের দাবি, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছে, নেপাল-তিব্বত সীমান্তের কাছে ছিল এর উৎসস্থল।

কেঁপে উঠল উত্তরবঙ্গ, রাস্তায় বেরিয়ে এলেন বাসিন্দারা

এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বিহার, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের একাধিক এলাকায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও কম্পন অনুভূত হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি এলাকায় বহুতল, বাড়িঘর, বিদ্যুতের খুঁটি এবং তার কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অসমেও ভূমিকম্প

এদিকে, মঙ্গলবার ভোরে অসমের কার্বি আংলং জেলায় আরও একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২.৫। NCS জানিয়েছে, ভোর ৩টে ৩৯ মিনিটে হওয়া এই ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। (Nepal Earthquake 2026)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now