বাঙালি পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য পুরী। সারা বছরই জগন্নাথ দর্শন ও সমুদ্রের টানে ওডিশার এই পর্যটন শহরে ভিড় জমান বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। (Cyclone Akvan Puri) কিন্তু এবার ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আতঙ্কে সেই পুরীতেই জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। বন্ধ করা হচ্ছে মন্দিরের দর্শন, সমুদ্র সৈকতে নামার ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। ফলে পুরীতে বেড়াতে যাওয়া পর্যটক ও পুণ্যার্থীদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ।
Table of Contents
উত্তাল সমুদ্র, সৈকতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা
বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। (Cyclone Akvan Puri) ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস, আগামী ২০ নভেম্বর শুক্রবার দুপুর নাগাদ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূলের মধ্যবর্তী অংশে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। নরসাপুর থেকে পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
VIDEO | Cyclone Akvan: NDRF teams warn people against venturing into the sea at Odisha’s Puri beach. Odisha Chief Minister Mohan Charan Majhi said around 50,000 people have so far been evacuated to safety ahead of the likely landfall of severe cyclonic storm ‘Akvan’ between Narsapur in Andhra Pradesh and Puri in the eastern state. #CycloneAkvan #OdishaNews #PuriNews (Full video available on PTI Videos – https://t.co/bIyFWTfmBd)
— Press Trust of India (@PTI_News) November 19, 2026
ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে পুরীর সমুদ্র। পর্যটকদের সৈকতে নামা থেকে বিরত রাখতে প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে। পুরী, চন্দ্রভাগা ও অস্তরঙ্গ সমুদ্র সৈকতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাশাপাশি সৈকত সংলগ্ন দোকানপাটও সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্ধ গুন্ডিচা মন্দির, বিশেষ দর্শনে বিধিনিষেধ
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি হিসেবে পরিচিত গুন্ডিচা মন্দিরের জনসাধারণের দর্শন। (Cyclone Akvan Puri) মন্দির সংলগ্ন সারধাবালি এলাকাতেও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, পুরীর শ্রীমন্দিরে কার্তিক মাসের আচার পালনকারী হাবিষ্যালিদের জগন্নাথ দর্শনও ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।
আট জেলায় সতর্কতা, বন্ধ স্কুল-অঙ্গনওয়াড়ি
(Cyclone Akvan Puri) ঘূর্ণিঝড় মোকাবিলায় ওডিশার আট জেলায় উচ্চ সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। গঞ্জাম, গজপতি, কন্ধমাল, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া ও খুরদা-সহ একাধিক জেলায় স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। বিপজ্জনক ও ভূমিধসপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরানোর কাজও শুরু হয়েছে।
রাজ্যের পরিস্থিতি সামাল দিতে ১২ জন সিনিয়র IAS আধিকারিককে চব্বিশ ঘণ্টার জন্য স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের কাজ হবে জেলাশাসক, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতির উপর নজরদারি করা। পাশাপাশি ২১ নভেম্বর পর্যন্ত সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে সরকারি কর্মীদের ছুটিও বাতিল করেছে ওডিশা সরকার।













