ভারতের জনপ্রিয় প্যাকেটজাত পানীয় জলের ব্র্যান্ড বিসলেরিকে ঘিরে তৈরি হয়েছে খাদ্য সুরক্ষা সংক্রান্ত বিতর্ক। পরীক্ষাগারে (Bisleri Water) জলের নমুনায় নির্ধারিত মাত্রার বেশি ব্রোমেট এবং পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন (PAHs) শনাক্ত হওয়ার পর সংস্থাটির বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়েছে ভারতের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক FSSAI. একই সঙ্গে একাধিক খাদ্যপণ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।
বিসলেরির জলে কী মিলল?
FSSAI-এর তথ্য অনুযায়ী, বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ‘প্যাকেজ ড্রিংকিং ওয়াটার’-এর একটি নমুনা সংগ্রহ করা হয়েছিল। (Bisleri Water) পরীক্ষায় দেখা যায়, জলে ব্রোমেটের পরিমাণ নির্ধারিত সীমার মধ্যে নেই। এরপর নমুনাটিকে ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট, ২০০৬ অনুযায়ী অনিরাপদ ঘোষণা করা হয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে বিসলেরি। পরে নমুনাটি পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। দ্বিতীয় পরীক্ষাতেও জলের নমুনা অনিরাপদ বলে চিহ্নিত হয়। সেখানে পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতি ধরা পড়ে।
FSSAI জানিয়েছে, “পরীক্ষাগারের রিপোর্টে প্রমাণিত হয়েছে যে, খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ অনুযায়ী পণ্যটি অনিরাপদ খাদ্য সংক্রান্ত বিধি লঙ্ঘন করেছে।” এই ঘটনায় বিসলেরির বিরুদ্ধে মামলা শুরুর অনুমতিও দেওয়া হয়েছে। (Bisleri Water)
কেন বিপজ্জনক ব্রোমেট ও PAHs?
(Bisleri Water) ব্রোমেট এবং PAHs—দুটিই সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী পদার্থ হিসেবে পরিচিত। দীর্ঘমেয়াদি সংস্পর্শে এগুলি মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই পানীয় জলে এই ধরনের উপাদানের উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
চকলেট কুকিজও নিষিদ্ধের মুখে
শুধু বিসলেরি নয়, আশা কনফেকশনারির প্রি-প্যাকড চকলেট ফিলড কুকিজের বিরুদ্ধেও রিকল নির্দেশ জারি করেছে FSSAI। পরীক্ষায় কুকিজে লেবেলে উল্লেখ না থাকা কারমোইসিন (লাল রং তৈরির কৃত্রিম খাদ্য-রং বা রঞ্জক পদার্থ) রং পাওয়া গিয়েছে। পাশাপাশি টারট্রাজিন (হলুদ রঙের কৃত্রিম খাদ্য-রঞ্জক পদার্থ) নির্ধারিত সর্বোচ্চ মাত্রার বেশি ছিল। এছাড়া ওই খাদ্যশ্রেণিতে নিষিদ্ধ সানসেট ইয়েলো এফসিএফ (কমলা-হলুদ রঙের কৃত্রিম খাদ্য-রঞ্জক পদার্থ) শনাক্ত হয়েছে।
FSSAI পণ্যটিকে ভুল লেবেলযুক্ত, নিম্নমানের এবং অনিরাপদ বলে ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সংস্থাকে বাজার থেকে আক্রান্ত ব্যাচের সমস্ত পণ্য অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। (Bisleri Water)











