ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সিসিটিভিতে ধরা পড়ল পুলিশের কাণ্ড! যুবকের ব্যাগে গাঁজা ঢুকিয়ে ফাঁসানোর নির্দেশ এএসপি-র

---Advertisement---

হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক যুবক ও যুবতীকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন এক পুলিশ আধিকারিক। অভিযোগ, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে রাজি না হওয়ায় ওই যুবকের ব্যাগে গাঁজা রেখে মিথ্যা মামলা করার নির্দেশ দেন তিনি। মধ্যপ্রদেশের সিওনি জেলার এই ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযুক্ত পুলিশ আধিকারিক অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দীপক মিশ্র। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশি আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। (Seoni ASP Viral CCTV Video)

হোটেলে অভিযান, সিসিটিভিতে ধরা কথোপকথন

ঘটনাটি গত ১৩ নভেম্বর সিওনি জেলার বাবারিয়া রোডের একটি হোটেলে। হোটেলটি দুন্দাসিওয়ানি থানার আওতায় পড়ে। হোটেল মালিক সঞ্জয় সানোদিয়া জানিয়েছেন, ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজটি তাঁর হোটেলেরই। ফুটেজে অডিয়ো রেকর্ড হয়েছে। অভিযোগ, হোটেলে এক যুবক ও যুবতী থাকার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক মিশ্র। দু’জনকে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু তাঁরা রাজি না হওয়ায় ওই যুবকের ব্যাগে গাঁজা রেখে তাঁকে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ এএসপি দেন বলে অভিযোগ। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যায়, যুবকের ব্যাগে গাঁজা রেখে মামলা করা হোক, যাতে তাকে জেলে পাঠানো যায়। (Seoni ASP Viral CCTV Video)

পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ

এই ঘটনার পাশাপাশি সিওনির কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মাসিক টাকা চাওয়ার অভিযোগ তুলেছেন হোটেল মালিক সঞ্জয় সানোদিয়া। তাঁর দাবি, হোটেল চালানোর অনুমতি দেওয়ার বিনিময়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সতীশ তিওয়ারি, এসডিওপি চঞ্চলেশ মার্কাম এবং ট্রাফিক ইন্সপেক্টর বিজয় তিওয়ারি মাসে ২৫ হাজার টাকা দাবি করতেন। তিনি আরও দাবি করেছেন, প্রত্যেক আধিকারিককে ১০ হাজার টাকা করে দিয়েছেন।

ঘটনার তদন্তের নির্দেশ

ভিডিয়ো সামনে আসার পর সিওনির পুলিশ সুপার কৃষ্ণলাল চন্দানি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বলে খবর। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সতীশ তিওয়ারিকে লাইন করা হয়েছে। তবে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তসাপেক্ষ। তদন্তের পরই ঘটনার সত্যতা স্পষ্ট হবে। (Seoni ASP Viral CCTV Video)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now