অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা। (Kaziranga Bus Truck Accident) যাত্রিবোঝাই একটি ট্রাভেলারের সঙ্গে কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। দুর্ঘটনার ভয়াবহ ছবি এবার ধরা পড়েছে ড্যাশক্যামের ফুটেজে। মাত্র দু’সেকেন্ডের সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়ছে দ্রুতগতির ট্রাভেলারটি। ঠিক সেই সময় সামনে থেকে আসা কন্টেনার ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ে তীব্র আলোর ঝলকানি।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
Assam: The exact moment of the Kaziranga Accident between the traveller and the truck that killed 27 passengers. It is clearly evident that the traveller took the wrong side of the highway at a high speed. Shockingly, this traveller has 12 challans for traffic violations, including overspeeding. Yet, it was operating commercially. Second shocking point to note, the traveller has accommodation capacity of 26 passengers. How come more than 38 passengers were in the traveller?
— aboyob bhuyan (@aboyobbhuyan) November 13, 2026
(Kaziranga Bus Truck Accident) শুক্রবার অসমের গোলাঘাট জেলার কাজিরাঙার কাছে রঙ্গাজানে জাতীয় সড়ক ৭১৫-এর উপর দুর্ঘটনাটি ঘটে। হাতিখুলি চা-বাগানের কাছে বোকাখাত থেকে নগাঁওগামী যাত্রীবোঝাই একটি ফোর্স ট্রাভেলারের সঙ্গে কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায় ট্রাভেলারটি। সংঘর্ষের তীব্রতায় গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। তাঁদের উদ্ধার করতে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অভিযান শুরু করেন।
নিষেধাজ্ঞা অমান্য, গাড়ির নামে একাধিক চালান
অসমের মন্ত্রী অতুল বরা জানিয়েছেন, অত্যন্ত দ্রুতগতিতে চলছিল ট্রাভেলারটি। কাজিরাঙা সংলগ্ন রাস্তায় জারি করা যান চলাচলের বিধিনিষেধও চালক অমান্য করেছিলেন বলে অভিযোগ। আরও জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির বিরুদ্ধে আগে থেকেই ১০টির বেশি ট্রাফিক চালান ছিল। মোট জরিমানার মধ্যে ৩৮,৫০০ টাকা মেটানো হলেও বকেয়া ছিল আরও ৪,০০০ টাকা। (Kaziranga Bus Truck Accident)
চিহ্নিত ১৪ জনের দেহ, চলছে উদ্ধারকাজ
গোলাঘাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে যেতে ঘটনাস্থলে ন’টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছিল। (Kaziranga Bus Truck Accident) আহতদের কোহোরা মডেল হাসপাতাল-সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।
#Kaziranga :26 people, including women and minors, were killed and 20 others injured in a head-on collision between a minibus and a container truck. PM Modi announced an ex-gratia of ₹2 lakh for the families of the deceased. #kazirangaaccident #Assam #RoadAccident #BreakingNews https://t.co/Jel8XfxwTS
— Lokmat Times Nagpur (@LokmatTimes_ngp) November 13, 2026
গোলাঘাটের সিনিয়র পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা সংবাদসংস্থা PTI-কে বলেন, “প্রাথমিক খবর অনুযায়ী, দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বাস থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”
(Kaziranga Bus Truck Accident) এখনও পর্যন্ত ১৪ জনের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন জ্যোতি মাঝি, দর্পণা মাঝি, অনুরাগ গোয়ালা (১২), আবদুল মজিদ (চালক), সুভাষ (খালাসি), রশিদ আলি, হাফিজা খাতুন, ফারহানা ইয়াসমিন, কে আর লভো, আমজাদ আলি, বুলবুল আলি, বেবি কর্মকার, দামিনী গোয়াটারি এবং দীপাঞ্জলি রংফার। মৃতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া বলে জানা গিয়েছে।
শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
I will visit the accident site tomorrow morning to meet the affected families and ensure they receive every possible support, from medical care for the injured to relief for those who have lost loved ones. They are not alone in this difficult hour. Our prayers are with each of them.
— Himanta Biswa Sarma (@himantabiswa) November 13, 2026
(Kaziranga Bus Truck Accident) এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, “কাজিরাঙায় আজকের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। প্রিয়জনদের হারানো পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা। এই কঠিন সময়ে সমগ্র অসম তাঁদের পাশে রয়েছে।”
আহতদের দ্রুত উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও ত্রাণকার্য তদারকি করছেন মন্ত্রী অতুল বরা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী।














