ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হানিট্র্যাপে বায়ুসেনার উইং কমান্ডার, নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে দেশের সামরিক গোপন তথ্য ফাঁস

Indian Air Force Officer
---Advertisement---

(Indian Air Force Officer) ভারতীয় বায়ুসেনার এক উইং কমান্ডারের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক অপারেটিভের কাছে দেশের অত্যন্ত গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে। বিনিময়ে ওই অপারেটিভ তাঁকে পাঠাতেন নগ্ন ছবি। দিল্লি পুলিশের চার্জশিটে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, ব্যক্তিগত ঘনিষ্ঠতার ফাঁদে পা দিয়ে দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি তুলে দিয়েছিলেন ওই বায়ুসেনা আধিকারিক।

নগ্ন ছবির বিনিময়ে যুদ্ধের পরিকল্পনা

দিল্লি পুলিশের চার্জশিট অনুযায়ী, ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত WhatsApp-এ পাকিস্তানি অপারেটিভের সঙ্গে যোগাযোগ ছিল ওই উইং কমান্ডারের। অভিযোগ, তাঁকে পাঠানো নগ্ন ছবির বিনিময়ে (Indian Air Force Officer) আধিকারিক গোপন IAF যুদ্ধ পরিকল্পনার একটি করে পৃষ্ঠা পাঠানোর প্রস্তাবও দিয়েছিলেন। ১ এপ্রিল অফিসে স্মার্টফোন নিয়ে ঢোকার সময় তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। Official Secrets Act-এ দায়ের হওয়া মামলায় গত পাঁচ মাস ধরে তিনি হেফাজতে রয়েছেন।

কী কী গোপন তথ্য ফাঁসের অভিযোগ?

পুলিশের দাবি, IAF-এর গোপন ড্রোন ইউনিটের সদস্যসংখ্যা, সাংগঠনিক কাঠামো, পরিচালন পদ্ধতি, ড্রোনের পরীক্ষামূলক উড়ান, উড়ানের স্থায়িত্ব এবং অস্ত্র নিশানা করার প্রযুক্তি সংক্রান্ত তথ্য ফাঁস করেছিলেন তিনি। (Indian Air Force Officer) যুদ্ধ পরিস্থিতিতে ওই ইউনিট কোথায় মোতায়েন হতে পারে, সেই তথ্যও দেওয়া হয়েছিল।

এ ছাড়া লেহ-তে যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা, রাজস্থানের সুরতগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে সামরিক মহড়া এবং স্পর্শকাতর সামরিক ঘাঁটি ও যুদ্ধকালীন সেনা মোতায়েনের তথ্যও পাকিস্তানি অপারেটিভের হাতে পৌঁছেছিল বলে অভিযোগ।

পাঁচ অধস্তন আধিকারিকের ফোনেও স্পাইওয়্যার

(Indian Air Force Officer) চার্জশিটে আরও গুরুতর অভিযোগ, পাকিস্তানি অপারেটিভের পাঠানো ম্যালওয়্যার ও স্পাইওয়্যারযুক্ত অ্যাপ এবং লিঙ্ক ব্যবহার করে নিজের অধীনে কর্মরত পাঁচ আধিকারিকের ইলেকট্রনিক ডিভাইসেও নজরদারির ব্যবস্থা করেছিলেন অভিযুক্ত। এর মাধ্যমে তাঁদের গোপন তথ্য এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হাতানোর চেষ্টা হয়েছিল বলে পুলিশের সন্দেহ।

WhatsApp-এ ৩ হাজারের বেশি মেসেজ

পুলিশের ডিজিটাল ফরেনসিক পরীক্ষায় দুই পক্ষের মধ্যে ৩,০০৮টি টেক্সট মেসেজ, ৬৫টি ছবি, ৬৫টি রিঅ্যাকশন, ৪২টি ভয়েস কল, চারটি ভিডিয়ো কল এবং ছ’টি URL আদানপ্রদানের তথ্য মিলেছে। (Indian Air Force Officer) এই তথ্যের ভিত্তিতে কতটা গোপন সামরিক তথ্য পাচার হয়েছে এবং এই ষড়যন্ত্রে অন্য কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now