ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঘূর্ণিঝড় ‘আখবান’-এর চোখরাঙানি, জগদ্ধাত্রী পুজোয় কেমন থাকবে বাংলার আবহাওয়া?

Weather Update
---Advertisement---

শীতের হালকা আমেজে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। (Weather Update) পরিষ্কার আকাশ আর মনোরম আবহাওয়ায় স্বস্তিতে বঙ্গবাসী। কিন্তু সেই স্বস্তি কি বেশিদিন স্থায়ী হবে? বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড় ঘিরে বাড়ছে উদ্বেগ। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্যের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে জগদ্ধাত্রী পুজোর উৎসবের আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়া।

কীভাবে শক্তি বাড়াচ্ছে ‘আখবান’?

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ। ক্রমশ শক্তি বাড়িয়ে এটি গভীর ও অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। (Weather Update) সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের জন্মের সম্ভাবনা। ইরানের দেওয়া নাম অনুযায়ী এর নাম হবে ‘আখবান’। প্রাচীন পারস্য উপন্যাসের এক দৈত্যের নাম থেকে এই নামকরণ। সমুদ্রের উপর দীর্ঘক্ষণ অবস্থানের ফলে শক্তি বাড়িয়ে এটি ক্যাটাগরি ৩ হ্যারিকেনের সমতুল সিভিয়ার সাইক্লোনে পরিণত হতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি?

(Weather Update) মঙ্গলবার বিকেল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। বুধবার সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ। দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় শুরু হতে পারে বৃষ্টি।

বৃহস্পতিবার ও শুক্রবার, অর্থাৎ ১৯ ও ২০ নভেম্বর বৃষ্টির ব্যাপকতা বাড়বে। কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা। ২০ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও হাওড়ার কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। (Weather Update)

এই জেলাগুলিতে ৩০-৪০ কিমি, কোথাও ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ ৪৫-৫০ কিমি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?

উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। এর জেরে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও খুব হালকা তুষারপাতের সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আখবানের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব কার্যত নেই। (Weather Update)

কোথায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়?

প্রাথমিক উপগ্রহ চিত্রের ইঙ্গিত, ২০২৬ সালের বঙ্গোপসাগরের তৃতীয় ঘূর্ণিঝড় অর্ণব ও মুরাসুর মতোই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। সম্ভাব্য ল্যান্ডফল বিশাখাপত্তনম অথবা কাঁকিনাড়া উপকূলে। তবে পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now