ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পুলিশের সঙ্গে যোগাযোগ আরও সহজ, রাজ্যে চালু ‘পুলিশ মিত্র’ অ্যাপ

---Advertisement---

পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ করতে রাজ্যে চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ। শুক্রবার নবান্ন সভাঘর থেকে এই নতুন অ্যাপ চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ নিজের এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং বিট অফিসার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। পুলিশের কাজকর্মে স্বচ্ছতা আনা এবং পুলিশকে আরও জনমুখী করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। শুক্রবার পুলিশের আধুনিকীকরণ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়। ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) সঙ্গে এই চুক্তি হয়েছে। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের পুলিশি পরিকাঠামো এবং পরিষেবার উন্নতির জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই চালু করা হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ। (Police Mitra App West Bengal)

অ্যাপে কী কী সুবিধা পাবেন সাধারণ মানুষ?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবেন তাঁদের এলাকার দায়িত্বে কোন পুলিশ আধিকারিক রয়েছেন। বিশেষ করে বিট অফিসারদের পরিচয় এবং তাঁদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। শুভেন্দুর মতে, এলাকার বাসিন্দাদের জানা প্রয়োজন তাঁদের বিট অফিসার কে এবং তাঁর কী কী দায়িত্ব রয়েছে। এতে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ বাড়বে। পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। (Police Mitra App West Bengal)

পুলিশকর্মীর ঘাটতি নিয়ে উদ্বেগ

এ দিন রাজ্যে পুলিশকর্মীর ঘাটতির বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পুলিশের কাজের পরিধি ক্রমশ বাড়ছে। কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত পুলিশকর্মী নেই। শুধু পরিকল্পনা করলেই হবে না, তার সঠিক বাস্তবায়নের জন্য প্রয়োজন পর্যাপ্ত জনবল। পুলিশের হাতে আধুনিক সরঞ্জাম তুলে দেওয়ার উপরেও জোর দিয়েছেন তিনি। একইসঙ্গে প্রতিদিনের পুলিশি কাজের উপর নজরদারি এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার কথা বলেছেন। (Police Mitra App West Bengal)

স্পষ্ট করতে হবে রিপোর্টিং ব্যবস্থা

পুলিশ প্রশাসনের কাজ আরও সুষ্ঠভাবে পরিচালনার জন্য রিপোর্টিং কাঠামো স্পষ্ট করার প্রয়োজনীয়তার কথাও বলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ, কোন আধিকারিক কার কাছে রিপোর্ট করবেন, তা নির্দিষ্ট থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় বাড়লে পুলিশের পরিকাঠামো উন্নত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর ক্ষেত্রেও তার ইতিবাচক প্রভাব পড়বে। ‘পুলিশ মিত্র’ অ্যাপের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমানোই এখন রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। (Police Mitra App West Bengal)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now