ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শ্বাসরুদ্ধকর ফাইনাল, শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয় ভারতের

India vs Pakistan
---Advertisement---

(India vs Pakistan) শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল আট রান। হাতে মাত্র এক উইকেট। গোটা ম্যাচে তখন টানটান উত্তেজনা। কার্যত হারের মুখ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ভারতের। ম্যাচে নাটকীয়তার শেষ ছিল না। শেষ বলে চার মেরে পাকিস্তানের বিরুদ্ধে এক উইকেটের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ওমানের মাসকটে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের হাইভোল্টেজ ফাইনালে তৈরি হলো নতুন ইতিহাস। পাকিস্তানের স্বপ্নভঙ্গ করে নবমবারের জন্য এশিয়া কাপের মুকুট উঠল ভারতের মাথায়।

পাকিস্তানের রানের পাহাড়, শতরান উসমানের

(India vs Pakistan) টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে পাকিস্তান। দলের হয়ে দুরন্ত শতরান করেন উসমান খান। তাঁর ব্যাট থেকে আসে ১০৭ রান। তাঁকে যোগ্য সঙ্গত দেন আবদুল কাদির (৫৪ বলে ৮০) এবং অধিনায়ক ফারহান ইউসুফ (৬০ বলে ৬৩)। ভারতের হয়ে চার উইকেট নেন কাব্য প্যাটেল। তিনটি উইকেট পান চিগুরুপতি ভেঙ্কটা। একটি উইকেট নেন অর্জুন রাজপুত।

সেহওয়াগের অর্ধশতরান, শুরুতেই ধাক্কা

৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন আর্যবীর সেহওয়াগ এবং অধিনায়ক লক্ষ্য রাজচন্দানি। ৬১ বলে ৫৮ রান করে ফেরেন সেহওয়াগ। এরপর ২১ বলে ২৪ রান করে আউট হন ভিকে বিনীত। দ্রুত ফিরে যান অর্জুন রাজপুতও। ৯ রান করে আউট হন যশবর্ধন চৌহান। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে পড়ে ভারতের। (India vs Pakistan)

অধিনায়কের লড়াই, তবুও বাড়ে চাপ

একদিকে উইকেট পড়লেও অন্যদিকে লড়াই চালিয়ে যান অধিনায়ক লক্ষ্য। (India vs Pakistan) ১০১ বলে ৮০ রান করে ফেরেন তিনি। তাঁর বিদায়ের পর রান আউট হন অনভয় দ্রাবিড় (১৯)। এরপর আরিয়ান সাভসানি (৯) এবং কাব্য প্যাটেল (০)-এর উইকেটও তুলে নেয় পাকিস্তান। মানাল চৌহান ৩২ বলে ৪৭ রান করে আশা জাগালেও নিকাব শফিকের বলে আউট হন তিনি।

শেষ ওভারে অবিশ্বাস্য জয়

শেষদিকে মোহিত উলভা ও চিগুরুপতি ভেঙ্কটার লড়াইয়ে ম্যাচে ফেরে ভারত। (India vs Pakistan) মোহিতের ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস ভারতের জয়ের পথ খুলে দেয়। শেষ ওভারে প্রয়োজন ছিল আট রান। শেষ বলে চার মেরে অবিশ্বাস্য জয় নিশ্চিত করেন মোহিত। ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলে এক উইকেটে ফাইনাল জেতে ভারত।

গতবারের ফাইনালে ভারতকে ১৫১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে শিরোপা পুনরুদ্ধার করল ভারত।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now