ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নেতৃত্ব ছাড়তে চান অক্ষর, নিলামের আগে চাপে সৌরভ

Delhi Capitals Captaincy Crisis
---Advertisement---

হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়। নতুন কোচিং প্যানেল এবং পুরনো তারকাদের প্রত্যাবর্তনে আগামী IPL- এ ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে দিল্লি ক্যাপিটালস। কিন্তু নতুন মরশুমের প্রস্তুতি শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজির অন্দরে শুরু হয়েছে অধিনায়কত্ব নিয়ে টানাপোড়েন। (Delhi Capitals Captaincy Crisis) সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী মরশুমে দিল্লির নেতৃত্বের দায়িত্ব আর সামলাতে চাইছেন না বর্তমান অধিনায়ক অক্ষর প্যাটেল। তাঁর এই সিদ্ধান্তে নতুন করে সমস্যায় পড়েছে সৌরভের দল।

নেতৃত্বের চাপেই কি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত?

পরপর দুই মরশুমে প্লে-অফে জায়গা করে নিতে পারেনি দিল্লি ক্যাপিটালস। দলের এই ব্যর্থতার দায় কিছুটা হলেও অধিনায়ক হিসেবে অক্ষরের উপর পড়েছে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, নেতৃত্বের চাপ তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে বলে জল্পনা। ২০২৬ সালের IPL-এ ১৪টি ম্যাচ খেলে ব্যাট হাতে মাত্র ১৭৩ রান এবং বল হাতে ১১টি উইকেট পেয়েছিলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। তাই অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে নিজের খেলায় আরও বেশি মনোযোগ দিতে চাইছেন তিনি। (Delhi Capitals Captaincy Crisis)

একাধিক ট্রেড প্রস্তাব ফিরিয়ে দিল দিল্লি

(Delhi Capitals Captaincy Crisis) অক্ষরকে নিয়ে আগ্রহ দেখিয়েছে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। ট্রেড উইন্ডোতে তাঁকে দলে নেওয়ার প্রস্তাবও এসেছিল দিল্লির কাছে। কিন্তু সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে ম্যানেজমেন্ট। কারণ, দলের ভারসাম্য বজায় রাখতে অক্ষরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তারা। সংবাদমাধ্যমের কাছে এক সূত্রের দাবি, ম্যানেজমেন্ট তাঁকে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করছে। তবে জোর করে তাঁকে রাজি করানো কঠিন। তাই ডিসেম্বরের মিনি নিলাম শেষ না হওয়া পর্যন্ত নতুন অধিনায়ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না দিল্লি।

নেতৃত্বের দৌড়ে ঋষভ পন্থ?

এদিকে নতুন মরশুমের আগে দিল্লির কোচিং বিভাগেও একাধিক পরিবর্তন এসেছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগ দিয়েছেন যুবরাজ সিং, চামিন্দা ভাস এবং অমিত মিশ্র। পাশাপাশি লখনউ সুপার জায়ান্টস থেকে পুরনো দলে ফিরেছেন ঋষভ পন্থ। (Delhi Capitals Captaincy Crisis) অক্ষর শেষ পর্যন্ত নেতৃত্ব ছাড়লে পন্থের হাতেই অধিনায়কত্ব তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, নিলাম থেকে নতুন কাউকে অধিনায়ক হিসেবেও বেছে নিতে পারে দিল্লি। কারণ, কেএল রাহুল আগেই অধিনায়কত্বের দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। ফলে নিলামের আগেই দিল্লির নেতৃত্ব নিয়ে জটিলতা বাড়ছে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now