ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ক্রিকেটের মাঠের পর প্রেমের ইনিংসে অর্শদীপ, সমরীনের সঙ্গে নতুন জীবন শুরু

---Advertisement---

অভিনেত্রী সমরীন কৌরের সঙ্গে বাগদান অর্শদীপ সিংয়ের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রোম্যান্টিক ছবি।ক্রিকেটের মাঠের পর এবার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় ভারতীয় পেসার অর্শদীপ সিং। পাঞ্জাবি অভিনেত্রী সমরীন কৌরের সঙ্গে বাগদান সারলেন তিনি। বুধবার, ১১ নভেম্বর ২০২৬, নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সুখবর ভাগ করে নেন সমরীন। তাঁদের বাগদানের ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে যায়।(Arshdeep Singh Engagement)

হাঁটু গেড়ে বসে পরালেন হিরের আংটি

ইনস্টাগ্রামে একটি রোম্যান্টিক ফটোশুটের ছবি পোস্ট করেছেন সমরীন। সেখানে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে বসে অভিনেত্রীর হাতে হিরের আংটি পরিয়ে দিচ্ছেন অর্শদীপ। অন্য একটি ছবিতে দু’জনকে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা যায়। ছবির ক্যাপশনে সমরীন লেখেন, জীবনের সবচেয়ে বড় উপহার হল একে অপরকে পাওয়া। এবার আজীবনের পথচলা শুরু করার পালা। ক্যাপশনের শেষে ১১.১১.২০২৬ তারিখ উল্লেখ করে ‘হাই ফিয়ন্সে’ লিখেছেন অভিনেত্রী। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। (Arshdeep Singh Engagement)

ট্রোলারদের কড়া জবাব দিয়েছিলেন সমরীন

বাগদানের খবর প্রকাশ্যে আসার কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের নিশানায় পড়েছিলেন সমরীন। গত ১ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ উঠেছিল, জনপ্রিয় ক্রিকেটারের খ্যাতি ও অর্থের জন্যই নাকি তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এই অভিযোগ উড়িয়ে সমরীন জানান, মাত্র ১৭ বছর বয়স থেকেই তিনি নিজের উপার্জন করছেন। নিজের জীবন গড়ার জন্য কারও সাহায্যের প্রয়োজন হয়নি। তাঁর কথায়, সম্পর্ক গোপন রাখলে একরকম সমালোচনা হয়। আবার প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করলেও খ্যাতির লোভী বলে দাগিয়ে দেওয়া হয়। মহিলাদের নিয়ে এমন দ্বিমুখী মনোভাবেরও প্রতিবাদ করেন তিনি। (Arshdeep Singh Engagement)

মডেলিং থেকে অভিনয়, পরিচিত মুখ সমরীন

২০০১ সালে জম্মু ও কাশ্মীরে জন্ম সমরীন কৌরের। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। ২০১৮ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় জম্মু ও কাশ্মীরের প্রতিনিধি হিসেবে রাজ্য ফাইনালিস্ট হয়েছিলেন। ২০২১ সালে কবীর খানের ছবি ‘৮৩’-তে অভিনয় করে নজর কাড়েন সমরীন। ছবিতে বলবিন্দর সিং সান্ধুর প্রেমিকা সিমরনের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়া ‘নেল পলিশ’ এবং দিলজিৎ দোসাঞ্জের ‘সরদার জি ২’ ছবিতেও অভিনয় করেছেন তিনি। বাদশা ও গুরু রনধাওয়ার মিউজ়িক ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে। এবার অর্শদীপের সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী। (Arshdeep Singh Engagement)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now