অর্ণব, মুরাসুর পর আবার ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি? এমনটাই ইঙ্গিল দিল আলিপুর হাওয়া অফিস। আগামিকাল শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপ ক্রমশক্তি বাড়াবে। ভারতের মৌসম ভবন শক্তিশালী নিম্নচাপের বার্তা দিয়েছে। তবে আবহাওয়ার বিভিন্ন মডেল জানাচ্ছে এই সিস্টেম ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে আকভান। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইরান (cyclone akvan)।
cyclone akvan: কী বলছে আবহাওয়া দফতর?
বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামিকাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। উইকেন্ডে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সিকিম, অসম এবং উত্তরপ্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এটি ওডিশা ও ঝাড়খন্ড গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে (cyclone akvan)।
পারদ পতনের ইঙ্গিত
নভেম্বরের শুরুতেই একটু ঠান্ডা ভাব পড়েছিল। কালীপুজোর দিনও তাপমাত্রা বেশ কম ছিল। এবার তাপমাত্রা ক্রমশ আরও কমবে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। পশ্চিমের জেলায় সকাল সন্ধে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা সংলগ্ন এলাকায় মনোরম আবহাওয়া থাকবে আগামী কয়েক দিন। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা কম।আজ থেকে শুষ্ক আবহাওয়ার শুরু। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ থেকে ৯৭ শতাংশ।











