ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জাতীয় মঞ্চে বাংলার জয়; স্বচ্ছতা পুরস্কার পেল তারকেশ্বর

Swachh Survekshan 2025-26 Award
---Advertisement---

জাতীয় স্তরে স্বচ্ছতার মঞ্চে নজর কাড়ল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের (Swachh Survekshan 2025-26 Award) স্বচ্ছ সার্ভেক্ষণ ২০২৫-২৬-এর মঞ্চে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেল হুগলির তারকেশ্বর পুরসভা। রাজ্যের ১৩০টি পুরসভাকে পিছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করেছে তারকেশ্বর। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, গত ন’বছর এই প্রতিযোগিতায় অংশ নেয়নি পশ্চিমবঙ্গ। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অংশগ্রহণ করেই এই সাফল্য এসেছে।

শ্রাবণী মেলায় পরিচ্ছন্নতার নজির, প্রশংসায় মন্ত্রী

মন্ত্রী জানান, এবারের (Swachh Survekshan 2025-26 Award) স্বচ্ছ সার্ভেক্ষণ প্রতিযোগিতার দশম সংস্করণে দেশের ৪৭৫১টি শহর অংশ নিয়েছিল। পাহাড়ি শহর, নদীর তীরবর্তী শহর, সমুদ্র উপকূলবর্তী শহর এবং জনসংখ্যার ভিত্তিতে একাধিক বিভাগে মূল্যায়ন হয়েছে। মোট ১৫০টি প্যারামিটারের ভিত্তিতে দেওয়া হয়েছে নম্বর।

তারকেশ্বরের সাফল্যের পিছনে শ্রাবণী মেলার পরিচ্ছন্নতা ব্যবস্থাপনাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, মূল্যায়নকারী দল গোপনীয়তা বজায় রেখে পরিদর্শনে এসেছিল। সেই সময় চলছিল শ্রাবণী মেলা। প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের সমাগম সামলাতে শহরকে ১০টি জোনে ভাগ করা হয়েছিল। ১৪ জন সুপারভাইজারের অধীনে ১৮০ জন সাফাইকর্মী দু’টি শিফটে কাজ করেন। মেলায় সংগৃহীত ১৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্যের মধ্যে ৫০০ মেট্রিক টনের বেশি বৈদ্যবাটি রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয়। বিধায়ক, প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং তারকেশ্বরের বাসিন্দাদের কৃতিত্ব দিয়েছেন অগ্নিমিত্রা।(Swachh Survekshan 2025-26 Award)

(Swachh Survekshan 2025-26 Award) তারকেশ্বরের পুরস্কার জয়ের পর আগামী দিনের পরিকল্পনা নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, রাজ্যের প্রতিটি পুরসভাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক প্রতিযোগিতা চালু করার পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষকেও এই উদ্যোগে যুক্ত করে পরিচ্ছন্নতার কাজে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হবে। মন্ত্রী বলেন, “শুধু নিজের বাড়ি পরিষ্কার রাখলে হবে না। নিজের পাড়ার রাস্তা, বাজার, জলাশয়—সবকিছু পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। আমার ওয়ার্ড, আমার পুরসভাকে প্রত্যেক দিন পরিষ্কার রাখতে হবে। সাধারণ মানুষকে নিয়ে ওয়ার্ডভিত্তিক প্রতিযোগিতা করা হবে। আমরা চাই, সুপার স্বচ্ছ লিগে একদিন পশ্চিমবঙ্গের কোনও শহরও শীর্ষস্থান দখল করুক। নভি মুম্বই, বিজয়ওয়াড়ার মতো র‌্যাঙ্কিংয়ে বাংলাকেও আসতে হবে। তবে এটা একদিনে সম্ভব নয়। পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে।” তিনি আরও জানান, তারকেশ্বরের সাফল্য রাজ্যের অন্যান্য পুরসভাগুলির কাছে উদাহরণ হয়ে থাকবে। আগামী দিনে এই সাফল্যকে হাতিয়ার করেই পরিচ্ছন্নতার প্রতিযোগিতায় আরও ভালো ফল করার লক্ষ্যে এগোতে চায় রাজ্য সরকার।

দেশের পরিচ্ছন্ন শহরের তালিকায় কারা?

১০ লক্ষের বেশি জনসংখ্যার শহরের বিভাগে প্রথম বিশাখাপত্তনম, দ্বিতীয় জববলপুর এবং তৃতীয় লখনউ। ৩-১০ লক্ষের বিভাগে প্রথম উজ্জয়িনী, দ্বিতীয় চণ্ডীগড়, তৃতীয় গুন্টুর। ৫০ হাজার থেকে ৩ লক্ষের বিভাগে প্রথম দেওয়াস, দ্বিতীয় নয়াদিল্লি এবং তৃতীয় সাগর। ২০-৫০ হাজারের বিভাগে প্রথম মহারাষ্ট্রের ভিটা, দ্বিতীয় ওডিশার আস্কা এবং তৃতীয় গোয়ার পানাজি।

অন্যদিকে, সুপার স্বচ্ছ লিগে টানা আটবারের বিজয়ী ইন্দোরকে পিছনে ফেলে প্রথম হয়েছে নভি মুম্বই। দ্বিতীয় সুরাট, তৃতীয় বিজয়ওয়াড়া।

অভিষেককে নিশানা, বেআইনি নির্মাণ নিয়ে মন্তব্য

সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে ভাঙার প্রসঙ্গেও তৃণমূলকে আক্রমণ করেন অগ্নিমিত্রা। তাঁর বক্তব্য, বেআইনি নির্মাণের ক্ষেত্রে সকলের জন্য একই নিয়ম হওয়া উচিত। ক্যামাক স্ট্রিটের ১৪ তলার বেআইনি নির্মাণ ভেঙে ফেলার বিষয়েও মন্তব্য করেন তিনি। প্রতিহিংসার রাজনীতির অভিযোগ খারিজ করে তৃণমূলের অতীত শাসনকে পাল্টা নিশানা করেন।

এছাড়াও পানিহাটিতে কালীপুজোর রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষ এবং বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, তোলাবাজি করলে কাউকে রেয়াত করা হবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ২৮-এ সরকার থাকবে না মন্তব্য নিয়েও কটাক্ষ করেন তিনি। টালার পাইপ ফেটে যাওয়া প্রসঙ্গে অগ্নিমিত্রা জানান, পুরনো পাইপ ধাপে ধাপে সংস্কার করতে হবে। তবে পানীয় জলের সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now